নিউইয়র্ক ব্রুকলীন আওয়ামীলীগ ও চার্চ-ম্যাকডোনাল্ড আওয়ামীলীগের ইফতার ও দোয়া মাহফিল (ভিডিও সহ)
ইউএসএনিউজঅনলাইন.কম : ধর্মীয় ভাব-গম্ভীর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নিউইয়র্ক ব্রুকলীন আওয়ামী লীগ ও চার্চ-ম্যাকডোনাল্ড আওয়ামীলীগের ইফতার ও দোয়া মাহফিল। পবিত্র রমজান উপলক্ষ্যে ১৬ এপ্রিল শনিবার রাঁধুনী রেষ্টুরেন্টে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। খবর ইউএসএনিউজঅনলাইন.কম’র।
নিউইয়র্ক ব্রুকলীন আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম নজরুলের সভাপতিত্বে এবং চার্চ-ম্যাকডোনাল্ড আওয়ামী লীগের সভাপতি ইসমত হক খোকনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ সভাপতি শামসুদ্দিন আজাদ ও লুৎফুল করিম,
নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুর রহমান, সহ সভাপতি এন আমিন, সন্দ্বীপ এসোসিয়েশনের সভাপতি আশ্রাফ উদ্দিন, আওয়ামী লীগ নেতা রেফায়েত উল্লাহ চৌধুরী, মহি উদ্দিন, জুয়েল প্রমুখ। ইফতার মাহফিলে বিশেষ দোয়া পরিচালনা করেন যুক্তরাষ্ট্র
আওয়ামী লীগের উপদেষ্টা জয়নাল আবেদীন। আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী ইফতার মাহফিলে অংশ নেন।
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.
- New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements
- নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
- রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল
- নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির ইফতার মাহফিল, স্টেট এ্যাসেম্বলীর ২০ হাজার ডলার অনুদানের চেক হস্তান্তর এ্যাসেম্বলীওম্যান জেনিফার রাজকুমারের








