নিউইয়র্ক সিটিতে রাত্রিকালীন কারফিউ ৭ জুন পর্যন্ত বলবৎ
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক. নিউইয়র্ক : নিউইয়র্কের সিটি মেয়র বিল ডি ব্লাসিও মঙ্গলবার সিটিতে রাত্রিকালীন কারফিউ ৭ জুন পর্যন্ত বাড়িয়েছেন। পুরো আমেরিকাজুড়ে চলছে বর্ণবাদবিরোধী বিক্ষোভ। বিক্ষোভকালে সহিংসতা ও লুটপাটের কারণে কারফিউ বাড়ানোর এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে ন্যাশনাল গার্ড মোতায়েনের প্রয়োজন দেখছেন না বলে জানিয়েছেন মেয়র। যেমনটা অন্যান্য বিক্ষোভস্থলে মোতায়েন করা হয়েছে এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পেরও দাবি ন্যাশনাল গার্ড মোতায়েনের।
মেয়র ডি ব্লাসিও সাংবাদিকদের বলেন, আগামী রোববার পর্যন্ত রাত ৮ টা থেকে ভোর ৫টা নাগাদ কারফিউ বলবৎ থাকবে। ম্যানহাটনের কিছু নামীদামী দোকানে সোমবার দাঙ্গাকারীরা লটুপাট চালালে রাত ১১ টা থেকে কারফিউ জারি করা হয়। এ ধরনেরই একটি দোকানের কাছেই ট্রাম্পের নিউইয়র্কের বাড়ি। মঙ্গলবার সকালে তিনি দুই দুইবার টুইটার করে স্থানীয় নেতাদের দ্রুত পদক্ষেপ নিতে এবং ন্যাশনাল গার্ড মোতায়েনের আহ্বান জানান।
যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি শহরে ন্যাশনাল গার্ড মোতায়েন করা হলেও মেয়র ব্লাসিও বলেন, নিউইয়র্ক পুলিশ বিভাগের ৩৬ হাজার সদস্যই এই অস্থিরতা ঠেকাতে পারবে। ন্যাশনাল গার্ড মোতায়েন বুদ্ধিমানের কাজ হবে। তিনি বলেন, শান্তি-শৃঙ্খলা নিশ্চিত করতে আমরা দ্রুতই পদক্ষেপ নেবো। এদিকে নিউইয়র্ক স্টেট গভর্ণর এন্ড্রু কওমো বলেছেন, ন্যাশনাল গার্ড প্রস্তুত রয়েছে। তিনি নিউইয়র্কের পুলিশ বিভাগ এবং ব্লাসিও লুটপাট বন্ধে কোন কাজ করছেনা বলেও অভিযোগ করেন।
- নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল








