Monday, 9 March 2026 |
শিরোনাম
New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

নিউইয়র্ক সিটির ডেমোক্র্যাটিক প্রাইমারি নির্বাটনে মেয়র পদে কৃষ্ণাঙ্গ এরিক অ্যাডামসের জয়

অনলাইন ডেস্ক পঠিত: 42 বার

প্রকাশিত: July 10, 2021 | 1:48 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক: নিউইয়র্ক সিটির মেয়র পদে ডেমোক্র্যাটিক প্রাইমারি নির্বাটনে জয়ী হয়েছেন কৃষ্ণাঙ্গ এরিক এডামস। বিশ্বের ব্যস্ততম নগরী নিউইয়র্কের ইতিহাসে তিনি হতে যাচ্ছেন দ্বিতীয় কৃষ্ণাঙ্গ মেয়র। এর আগে ১০৬তম মেয়র হিসেবে ১৯৯০ থেকে ১৯৯৩ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেছেন প্রথম আফ্রিকান-আমেরিকান ডেভিড নরম্যান ডিনকিন্স।
এদিকে, এরিকের এই বিজয়ে নতুন করে নিউইয়র্কে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা করছেন অনেকে। তাদের আশঙ্কা, এরিক মেয়র হলে সিটিতে কৃষ্ণাঙ্গরা মাথাচাড়া দিয়ে উঠবে। বিশেষ করে ব্রঙ্কস ও ব্রুকলিনের অনেক বাসিন্দা এই আশঙ্কায় প্রতিদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন পোস্ট দিচ্ছেন। তাদের দাবি, আঠাশ বছর আগে ডেভিড ডিনকিন্সের মেয়র থাকাকালীন নগরীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতি হয়।
গত ২২ জুন ডেমোক্র্যাটিক প্রাইমারি নির্বাচনে এরিক অ্যাডামস এগিয়ে ছিলেন। পরে র‌্যাঙ্ক চয়েস ভোট, অ্যাবসেন্টি ও আগাম ভোট গণনা শেষে মঙ্গলবার বেসরকারি ভাবে বিজয়ী ঘোষণা করা হয় তাকে। নিউইয়র্ক সিটি ডেমোক্র্যাটিক অধ্যুষিত হওয়ায় এখানে এ দলের প্রার্থীই বিজয়ী হবেন এটা প্রায় নিশ্চিত বলেই ধরে নিচ্ছেন বিশ্লেষকরা। আসছে ২ নভেম্বর অনুষ্ঠিত হবে চূড়ান্ত ব্যালট যুদ্ধ এবং সেখানে এরিক এডামসকে লড়তে হবে রিপাবলিকান পার্টির প্রার্থী কার্টিস স্লিওয়ার বিরুদ্ধে। নিউইয়র্ক সিটির মোট ভোটারের ৭০ শতাংশের মতো ডেমোক্র্যাট হওয়ায় এরিক এডামসকে ঠেকিয়ে রাখা অসম্ভব বলে মনে করা হচ্ছে। ফলে ধরেই নেয়া হচ্ছে দীর্ঘ আঠাশ বছর পর কৃষ্ণাঙ্গ মেয়র পেতে যাচ্ছে নিউইয়র্ক সিটি। তবে নিকট অতীতে এর ব্যতিক্রমও ঘটেছে। আর সেই ব্যতিক্রম ঘটেছে প্রথম কৃষ্ণাঙ্গ মেয়র ডেভিড ডিনকিন্সের সময়।
১৯৯০-৯৩ সালে ডেভিড ডিনকিন্স প্রথম কৃষ্ণাঙ্গ হিসেবে মেয়র নির্বাচিত হন। কিন্তু তিনি এক মেয়াদের জন্য চার বছরের বেশি সময় ক্ষমতায় থাকতে পারেন নি। পরের বার ৫১ হাজার ভোটে হেরে যান রিপাবলিকান প্রার্থী আইনজীবী রুডি জুলিয়ানির কাছে। অ্যাটর্নি রুডি পরপর দুইবার ক্ষমতায় থাকার পর টানা তিন মেয়াদের জন্য নিউইয়র্ক সিটি শাসন করেন আরেক রিপাবলিকান ধনকুবের ব্যবসায়ী মাইকেল ব্লুমবার্গ। ব্লুমবার্গের পর নির্বাচিত হন ডেমোক্র্যাটিক সমর্থিত বর্তমান মেয়র বিল ডি ব্লাজিও। তিনি দুইবারের তার মেয়াদ শেষ করছেন।
নিউইয়র্ক সিটির মেয়র পদের মেয়াদ চার বছর। টানা দুই মেয়াদ চার বছর পর্যন্ত কেউ মেয়র পদে থাকতে পারেন। ব্লুমবার্গ তিন বার ক্ষমতায় থাকার পর চলে যাওয়ার আগ মুহূর্তে মেয়র পদের মেয়াদ সর্বোচ্চ দুবার করার আইন পাশ করে যান।
প্রসঙ্গত, ডেভিড ডিনকিন্সের সময় নিউইয়র্কের আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়। বিভিন্ন মহলে অভিযোগ রয়েছে, সেই সময় কৃষ্ণাঙ্গরা সিটিতে বেপোরোয়া হয়ে ওঠে। এরফলে ডেমোক্র্যাট দলের অভ্যন্তরেই ডিনকিন্সের বিরোধিতা শুরু হয়। একাট্টা হন শ্বেতাঙ্গ ও রিপাবলিকানরা। সেবার লেবার পার্টিও তৎকালীন ডেমোক্র্যাট কৃষ্ণাঙ্গ মেয়র প্রার্থী ডেভিড ডিনকিন্সকে সমর্থন না দিয়ে রিপাবলিকান রুডি জলিয়ানিকে সমর্থন দেয়।
নিউইয়র্কের ডেমোক্র্যাটিক পার্টির সিনিয়র নেতা মোর্শেদ আলম এ বিষয়ে বলেন, ডেভিড ডিনকিন্স তার নিজ দলের কোন্দলে পড়েছিলেন। ডিনকিন্স আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে ১২ হাজার পুলিশ নিয়োগ দিতে চেয়েছিলেন। কিন্তু ডেমোক্র্যাটদের একাংশ ও রিপাবলিকানরা মিলে সেটি হতে দেয়নি। ডিনকিন্স পুলিশ নিয়োগ দিতে পারলে পরিস্থিতি ভিন্ন হতে পারতো।
এরিক অ্যাডামসের সমর্থক একটি অংশের মতে, ডেভিড ডিনকিন্সের সময় আর এখন এক নয়। তারা বলছেন, এরিক এডামস নিউইয়র্ক পুলিশের ক্যাপ্টেন ছিলেন। সেটি ছেড়ে ব্রুকলিন বরো প্রেসিডেন্ট হিসেবেও নির্বাচিত হন। সে দায়িত্বে থেকেই ২২ জুনের ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী বাছাইয়ের নির্বাচনে অবতীর্ণ হন এবং ১২ জনকে পিছনে ফেলে সর্বোচ্চ ভোটে তিনি চূড়ান্ত প্রার্থী হিসেবে বিজয়ী হন। পুলিশ বাহিনীর একজন সাবেক কর্মকর্তা হিসেবে এবং রাজনৈতিক অভিজ্ঞতার আলোকে এরিক অ্যাডামস নিউইয়র্ক সিটিকে সুন্দর ও পরিচ্ছন্ন রাখবেন বলেই বিশ্বাস তাদের।

ট্যাগ:
Situs Streaming JAV