নিউইয়র্ক সিটির প্রাইমারি নির্বাচনে সোমা-শাহানা বেসরকারিভাবে নির্বাচিত
ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক: নিউইয়র্ক সিটির প্রাইমারি নির্বাচনে দুইজন বাংলাদেশি নারী প্রার্থী সোমা-শাহানাকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছে। মঙ্গলকার বোর্ড অব ইলেকশনে চূড়ান্ত ভোট গণনা শেষে কুইন্স কাউন্টি সিভিল কোর্টের বিচারক পদে অ্যাটর্নি সোমা সাঈদ ও নিউইয়র্কের সিটি কাউন্সিলওমেন পদে ডিস্ট্রিক্ট ৩৯ (ব্রুকলীন) থেকে শাহানা হানিফ বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
গত ২২ জুন অনুষ্ঠিত নির্বাচনের ভোট গণনায় এগিয়ে ছিলেন সোমা সাঈদ ও শাহানা। এবার অ্যাবসেন্টি, র্যাঙ্ক চয়েস ও ডাকযোগে ভোটের গণনা শেষে বিজয়ী ঘোষণা করা হয় তাদের। নিউইয়র্কে প্রথম বিচারক বাংলাদেশি অ্যাটর্নি সোমা সাঈদ ও সিটি কাউন্সিওমেন হিসেবে বাংলাদেশি শাহানা হানিফ নির্বাচিত হলেন। তাদের এই বিজয়ে আনন্দের জোয়ার এখন বাংলাদেশি কমিউনিটিতে।
যুক্তরাষ্ট্রের নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন, দল বা দলের প্রধান নন, নির্ধারণ করেন দেশের জনগণ। এটিই প্রাইমারি নির্বাচন নামে পরিচিত। ২২ জুন অনুষ্ঠিত নির্বাচন ছিল ডেমোক্র্যাটিক পার্টির প্রাইমারি নির্বাচন। এতে সোমা-শাহানা মূলত নিজ পার্টির মনোনয়ন পেয়েছেন।
নিউইয়র্ক সিটির মূল নির্বাচন হবে ২ নভেম্বর। তবে ধরে নেয়া হচ্ছে ডেমোক্র্যাটিক অধ্যুষিত এই অঙ্গরাজ্যের মূল নির্বাচনে দুই বাংলাদেশি নির্বাচিত হতে যাচ্ছেন।
- New York Attorney General James Releases Statement on Live Nation Trial
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.
- New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements
- নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল








