নিউইয়র্ক সিটির মেয়র বিল ডি ব্লাজিও আবারো মেয়র প্রার্থী
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্ক সিটির মেয়র বিল ডি ব্লাজিও আবারো মেয়র প্রার্থী। আসন্ন মেয়র নির্বাচনে ইতোমধ্যেই তিনি তাঁর প্রার্থিতা ঘোষনা করেছেন। গত বুধবার সিটি হলের সিঁড়িতে ফার্স্ট লেডি শার্লেন ম্যাকক্রের নেতৃত্বে নিউইয়র্ক সিটি উইমেন ফর ডি ব্লাজিও নামে মেয়রের রি-ইলেকশনকে এনডোর্স করেন মহিলারা। একই অনুষ্ঠানে প্লানড প্যারেন্টহুড নিউইয়র্ক সিটি তার পুন:নির্বাচনে এনডোর্স করে। এই সমাবেশে মেয়র বিল ডি ব্লাজিও উপস্থিত ছিলেন। তার সাথে ছিলেন ফার্স্ট লেডি শার্লেন ম্যাকক্রে, পাবলিক এডভোকেট লেটিশিয়া জেমস, প্লানড প্যারেন্টহুডের জোয়ান মেলান, উইমেন ফর ডি ব্লাজিওর কো-চেয়ার অভিনেত্রী সিনথিয়া নিক্সন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সিটি কাউন্সিল উয়োম্যান ক্যারেন কসলোউইটজ, স্টেট এসেম্বলি সদস্য ল্যাট্রিস ওয়াকার, কারমেন ডে লা রোজা, মারিটজা ড্যাভিলা, জোন এ্যান সাইমন, স্টেট সিনেটর লিজ ক্রুগার, ডেমোক্রেটিক ডিস্ট্রিক্ট লিডার রোজলিন স্পিগনার।
সমাবেশে বাংলাদেশী কম্যুনিটি একটিভিষ্ট রোকেয়া আকতার, এটর্নি সোমা সৈয়দ, আবিদা খানম এবং বাংলাদেশী আমেরিকান ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সভাপতি আবদুস শহীদও যোগ দেন।
এ সময় মেয়র ব্লাজিও বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প এবং রিপাবলিকান নেতৃত্বাধীন কংগ্রেস নারীদের অধিকারকে সংকুচিত করার জন্য কাজ করে চলেছে। কিন্তুু নিউইয়র্ক সিটি এই সিটির নারীদের প্রগতিশীল ধ্যানধারণা, জেন্ডার ইক্যুয়ালিটিকে অব্যাহত রাখবে। তিনি বলেন, আমরা সকলে মিলেই এই সিটির নারীদের পেইড সিক লিভকে সম্প্রসারিত করেছি, জেন্ডার ইক্যুয়ালিটির জন্য কমিশন প্রতিষ্ঠা করেছি, প্রি-কে ক্লাস প্রতিষ্ঠা করেছি প্রত্যেক ৪ বছর বয়সী শিশুর জন্য এবং ওয়াশিংটন ডিসির হুমকি সত্ত্বেও প্লানড প্যারেন্টহুডের পাশে দাঁড়িয়েছি।
ফার্স্ট লেডি শার্লেন ম্যাকেক্রে বলেন, নিউইয়র্ক সিটি হচ্ছে নারী আন্দোলনের সূতিকাগার। আমাদের নারীদের ঐক্য যুগান্তকারী। আমার স্বামীর নেতৃত্বে নারী ব্যবসায়ীদের উদ্যোগ ও উদ্যম বহগুণ বেড়ে গেছে নিউইয়র্ক সিটিতে।
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল
- New York Attorney General James Releases Statement on Live Nation Trial
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল








