Wednesday, 11 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

নিউইয়র্ক সিটির স্কুল ৭ ডিসেম্বর থেকে খুলবে

অনলাইন ডেস্ক পঠিত: 129 বার

প্রকাশিত: December 2, 2020 | 12:12 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্ক সিটির পাবলিক স্কুলগুলো পর্যায়ক্রমে আবারও খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ৭ ডিসেম্বর থেকে নিউইয়র্ক সিটির থ্রি-কে, প্রি-কে ও কিন্ডারগার্টেন থেকে পঞ্চম শ্রেণির ক্লাস আবারও শুরু করা হবে। ১০ ডিসেম্বর থেকে ডিস্ট্রিক্ট সেভেন্টি ফাইভের (বিশেষ চাহিদা সম্পন্ন) স্কুলগুলো খুলে দেওয়া হবে। মিডল হাই ও হাইস্কুল খোলার নির্দেশনা পরে দেওয়া হবে। সিটির মেয়র বিল ডি ব্লাজিও ২৯ নভেম্বর এ তথ্য জানিয়েছেন।

মেয়র বিল ডি ব্লাজিও বলেন, সিটির কমলা জোনে থাকা এলাকার স্কুলগুলো ডিসেম্বরের প্রথম দিকে আবারও চালু করতে রাজ্য কর্তৃপক্ষের সঙ্গে কাজ শুরু করা হয়েছে। এখন থেকে ব্লেন্ডেড লার্নিং শিক্ষার্থীরা সপ্তাহে দুই বা তিন দিন নয়, বরং পাঁচ দিনই শ্রেণিকক্ষে থাকবে। প্রতিটি স্কুলে কোভিড-১৯ পরীক্ষা মাসিক থেকে এখন সাপ্তাহিক পর্যায়ে করা হবে। প্রত্যেক শিক্ষার্থীর উপস্থিতির জন্য করোনার পরীক্ষার ফল দরকার হবে। করোনা পরীক্ষার ফল ছাড়া কোনো শিক্ষার্থী স্কুলে প্রবেশ করতে পারবে না। তবে যদি কোনো শিক্ষার্থীর কাছে চিকিৎসকের ছাড়পত্র থাকে, সে ক্ষেত্রে বিষয়টি ভিন্ন হবে।

নিউইয়র্ক সিটিতে সাত দিনের কোভিড-১৯ পজিটিভ হার ৩ শতাংশে পৌঁছানোয় ১৯ নভেম্বর স্কুলগুলো সরাসরি শিক্ষার জন্য বন্ধ ঘোষণা করা হয়। কোভিড-১৯ মহামারির কারণে নিউইয়র্ক সিটির সব স্কুল চলতি বছরের ১৬ মার্চ থেকে প্রথম দফায় বন্ধ ঘোষণা করা হয়। পরে গত ২১ সেপ্টেম্বর থেকে ব্লেন্ডেড এবং রিমোট লার্নিং পদ্ধতির মাধ্যমে স্কুলগুলো খুলে দেওয়া হয়। যদিও ১০ সেপ্টেম্বর থেকে শিক্ষকেরা স্কুলে ফিরে যান।

ট্যাগ:
Situs Streaming JAV