Tuesday, 10 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

নিউইয়র্ক সিটি কাউন্সিলম্যান পদে বাংলাদেশী-আমেরিকান হেলাল শেখ’র বোর্ড অব ইলেকশনে পিটিশান দাখিল : ১২ সেপ্টেম্বর প্রাইমারী

অনলাইন ডেস্ক পঠিত: 72 বার

প্রকাশিত: July 13, 2017 | 11:27 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : আসন্ন নিউইয়র্ক সিটি কাউন্সিলম্যান পদে বাংলাদেশী-আমেরিকান হেলাল আবু শেখ বোর্ড অব ইলেকশনে ২২০০ রেজিট্রার্ড ডেমোক্রেটিক ভোটারের স্বাক্ষরসমেত পিটিশান দাখিল করেছেন। নিউইয়র্ক সিটির ম্যানহাটানে বোর্ড অব ইলেকশনে স্থানীয় সময় গত ১০ জুলাই রোববার তার নির্বাচনী এলাকা কুইন্স ডিস্ট্রিক্ট ৩২ (বেলী হারবার, ব্রিজি পয়েন্ট, বোর্ড চ্যানেল, হেমিলটন বীচ, হাওয়ার্ড বীচ, লিন্ডেন উড, নেপনসিট, ওজন পার্ক, রকওয়ে বীচ, রকওয়ে পার্ক, সাউথ ওজনপার্ক, সাউথ রিচমন্ড হিল এবং উড হ্যাভেন) এর রেজিট্রার্ড ডেমোক্রেটিক ভোটারদের স্বাক্ষরসমেত এ পিটিশান জমা দেন। এসময় কাউন্সিলম্যান প্রার্থী হেলাল আবু শেখের সঙ্গে তার মেয়ে মাইশা, ক্যাম্পেইন কর্মকর্তারা ছাড়াও বাংলাদেশীসহ বিভিন্ন কমিউনিটির নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন। পিটিশান দাখিল শেষে হেলাল আবু শেখ বাংলাদেশী কমিউনিটির প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার ৯০০ রেজিট্রার্ড ডেমোক্রেটিক ভোটারের স্বাক্ষরসমেত পিটিশান জমা দেয়ার বাধ্যবাধকতা থাকলেও ২২০০ ভোটারের স্বাক্ষরসমেত পিটিশান দাখিলের মাধ্যমে প্রাইমারীতে কাউন্সিলম্যান পদে প্রার্থী হিসেবে ব্যালটে তার নাম অন্তর্ভূক্তির বিষয়টি প্রায় নিশ্চিত হল। তিনি বলেন, এর মাধ্যমে কাউন্সিলম্যান পদে তার অফিসিয়ালী নির্বাচনী অভিযাত্রা শুরু হল। ১২ সেপ্টেম্বর অনুষ্ঠেয় প্রাইমারীতেও ভোটারা তাকে বিপুলভাবে নির্বাচিত করবেন বলে তিনি আশাবাদী। তিনি বলেন, আমি নির্বাচিত হলে নিউইয়র্ক সিটি কাউন্সিলে বাংলাদেশী-আমেরিকানদের কন্ঠস্বর হিসেবে ভূমিকা রাখব। কমিউনিটির অধিকার আদায়ে জোরালো চেষ্টা চালাব। নির্বাচনে তিনি সকলের সার্বিক সহযোগিতা কামনা করে বলেন, আমি আপনাদের নিয়ে গড়ে তুলতে চাই একটি সুন্দর কমিউনিটি।উল্লেখ্য, হেলাল আবু শেখ ২০১৩ সালেও ডিস্ট্রিক্ট ৩৭ ব্রুকলীন থেকে কাউন্সিলম্যান পদে প্রার্থী হয়েছিলেন। সে নির্বাচনে দক্ষিণ এশিয়ানদের মাঝে ব্যাপক আস্থা অর্জন করতে সক্ষম হলেও অবশ্য জিততে পারেননি। সিটির মাধ্যমিক স্কুলের সাবেক শিক্ষক হেলাল শেখের সহধর্মিনী ডা. তানিয়া মুকিত শেখ ব্রঙ্কসের মন্টিফিয়ার হসপিটালের এটেন্ডিং ফিজিশিয়ান। তাদের তিন সন্তান মাইশা (১৩), মালিহা (১০) এবং মেহরান (১)।

 

ট্যাগ:
Situs Streaming JAV