নিউইয়র্ক সিটি কাউন্সিল ডিস্ট্রিক-২৪ এর বিশেষ নির্বাচনে ডেমোক্রেট প্রার্থী সোমার প্রতি গ্র্যান্ড কাউন্সিল অব গার্ডিয়ানের সমর্থন
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : নিউইয়র্ক সিটি কাউন্সিল ডিস্ট্রিক-২৪ কুইন্স এর বিশেষ নির্বাচনে কুইন্স কাউন্টি ওমেন’স বার এসোসিয়েশনের প্রেসিডেন্ট এটর্ণী সোমা সাঈদকে সর্বোচ্চ যোগ্য প্রার্থী হিসেবে গ্র্যান্ড কাউন্সিল অব গার্ডিয়ান স্বত:স্ফূর্ত সমর্থন প্রদান করেছে। সোমা সাঈদকে সার্বিক সহযোগীতা প্রদান করার প্রতিশ্রুতি দিয়েছেন গ্র্যান্ড কাউন্সিল অব গার্ডিয়ান এর নেতৃবৃন্দ। তাঁরা জানিয়েছেন, যে সকল প্রার্থী কুইন্স ডিস্ট্রিক-২৪ এর বিশেষ নির্বাচনে অংশগ্রহণ করেছেন তাদের মধ্যে সোমা সাঈদ হচ্ছে সর্বোচ্চ যোগ্যতম। তাই তারা সোমা সাঈদকেই সার্বিক সহযোগীতা প্রদানের প্রতিশ্রুতি প্রদান করেন।

জানা যায়, শীর্ষস্থানীয় জাতীয় সংস্থা গ্র্যান্ড কাউন্সিল অব গার্ডিয়ান এর ১০ হাজারেরও বেশী সদস্য রয়েছে। সোমা সাঈদ বলেন, “শীর্ষস্থানীয় জাতীয় সংস্থা গ্র্যান্ড কাউন্সিল অব গার্ডিয়ান এর সমর্থন পেয়ে আমি নিজেকে অনেক ধন্য মনে করছি। আমি গ্র্যান্ড কাউন্সিল অব গার্ডিয়ান এর চেয়ারপার্সনের সাথে হাতে হাত মিলিয়ে কাজ করছি। আমার নেতৃত্বের প্রতি সংস্থার আস্থা ও বিশ্বাস সৃষ্টি হওয়ায় সংশ্লিষ্ট সকলের প্রতি জানাই আন্তরিক ধন্যবাদ। আমাদের সময় এসেছে কমিউনিটির গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে একসাথে কাজ করার।
এছাড়াও যে সকল স্থানীয় সংস্থা সমূহ ইতিমধ্যেই সোমা সাঈদের প্রতি সমর্থন জ্ঞাপন করেছে তাদের মধ্যে ’কমিউনিটি এলায়েন্স গ্রুপ’ (সিএজি); ’সাউথ এশিয়ান পলিটিক্যাল এ্যাকশন কমিটি’ (এসএপিএসি); ‘মুসলিম কমিউনিটি ফোরাম’ (এমসিএফ); জ্যামাইকা-বাংলাদেশী ক্লাব ইউএসএ; বেঙ্গল ডেমোক্রেটিক ক্লাব উল্লেখযোগ্য। এছাড়া দাতব্য প্রতিষ্ঠান সমূহের নেতৃবৃন্দ (প্রাতিষ্ঠানিক নয়) ব্যক্তিগত ভাবে সমর্থণ ও আন্তরিক সহযোগীতা কথা জানিয়েছেন সেগুলোর মধ্যে ‘বি.এ.সি.ডি.ওয়াই.এস’; হিন্দু কোয়ালিশন; সিলেট সদর সমিতি; টাঙ্গাইল জেলা সমিতি ইউ.এস.এ ইনক্; অন্যতম।
এটর্ণী সোমা সাঈদ কুইন্স ডিস্ট্রিক-২৪ এর বিশেষ নির্বাচনে প্রার্থীতা ঘোষণা করায় বাঙ্গালী কমিউনিটিতে উৎসাহ দেখা দিয়েছে। এশিয়ান কমিউনিটিতেও সোমা সাঈদের পেশাগত ও সামাজিক যোগাযোগ থাকায় যথেষ্ঠ ইতিবাচক সাড়া পাওয়া যাচ্ছে। এছাড়া আমেরিকান কমিউনিটিতেও সোমা সাঈদের রয়েছে বিশেষ যোগাযোগ এবং হৃদ্যতা ফলে তাদের মধ্য থেকেও আশাব্যঞ্জক সাড়া পাওয়া যাচ্ছে। সোমা সাঈদ লোকাল সাপোর্ট মেটারেও যথেষ্ট এগিয়ে আছেন বলে নির্ভরযোগ্য সূত্র থেকে জানা যায়। আর লোকাল সাপোর্ট মেটার মানেই ডুনেশন, ভলান্টিয়ার এবং সর্বোপরি ভোট হিসেবেই পরিগণিত হয়। তাই সকল ভলান্টিয়ার ও অনুদানকারী এবং ভোটারদের প্রতি স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে যাবার আহ্বান জানান সোমা সাঈদ।
জানা যায়, প্রচারণা মূলক কাজে যেসকল ব্যয় করা হয় তা নিউইয়র্কের অর্থ নিউইয়র্কেই ব্যয় করাই সমিচিন। সোমা সাঈদ সেভাবেই অর্থ ব্যয় করছেন যেখানে কোন কোন প্রার্থী অন্যান্য ষ্টেটে প্রিন্টিং পাবলিশিং করছেন যা নৈতিকতা বিরোধী।
নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিসের শপথ গ্রহণকে অভিনন্দন জানিয়ে সোমা সাঈদ বলেন, আমাদের সামনে রয়েছে বিশাল সম্ভাবনা। সেই সম্ভাবনাকে কাজে লাগাতে দরকার যোগ্য নেতৃত্ব। তাই সকল ভোটারের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ একান্ত জরুরী।
আগামী ২৩ জানুয়ারী শনিবার থেকে শুরু হতে যাচ্ছে আরলী ভোটিং। তাই যাঁরা আরলী ভোট প্রদান করতে চান তাঁরা ২৩ জানুয়ারী ২০২১ থেকেই প্রদান করতে পারেন। সোমা সাঈদ নিউইয়র্কের কুইন্স ডিস্ট্রিক-২৪ এর এই বিশেষ নির্বাচন আগামী ২ ফেব্রুয়ারী ২০২১ এ সকল ভোটারদের প্রতি তাঁর সমর্থনে ভোট প্রদান করে কমিউনিটির অধিকার আদায়ের সংগ্রামে স্বতঃস্ফুর্ত অংশগ্রহণের জন্য বিনীত অনুরোধ জানিয়েছেন। বিজ্ঞপ্তি
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল
- New York Attorney General James Releases Statement on Live Nation Trial
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








