Tuesday, 10 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements
সব ক্যাটাগরি

নিউইয়র্ক সিটি কাউন্সিল ডিস্ট্রিক্ট ১৮ এর আসন্ন নিবার্চনে ২৩৫০ ভোট পেলেই জিততে পারবেন মোহাম্মদ এন মজুমদার! (ভিডিও)

অনলাইন ডেস্ক পঠিত: 102 বার

প্রকাশিত: March 6, 2021 | 3:36 PM

ইউএসএনিউজঅনলাইন.কম: নিউইয়র্ক সিটি কাউন্সিল ডিস্ট্রিক্ট ১৮ এর আগামী ২২ জুন অনুষ্ঠিতব্য ডেমোক্র্যাটিক দলীয় প্রাইমারী নিবার্চনে ২৩৫০টি ভোট পেলেই জিততে পারবেন কাউন্সিলম্যান প্রার্থী মোহাম্মদ এন মজুমদার। গত ৫ মার্চ শুক্রবার সন্ধ্যায় ব্রঙ্কসের খলিল পার্টি হলে কাউন্সিলম্যান প্রার্থী মোহাম্মদ এন মজুমদারের সমর্থনে আয়োজিত এক নির্বাচনী সমাবেশে এ তথ্য দেন তারই ক্যাম্পেইন ম্যানেজার ইমানুয়েল মার্টিনেজ। আর বাংলাদেশী-আমেরিকান কমিউনিটি ঐক্যবদ্ধ হলেই কাউন্সিলম্যান পদে মোহাম্মদ এন মজুমদারের জয় অবিসম্ভাবী বলে মন্তব্য করেছেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশের সাবেক সংসদ সদস্য ও সাপ্তাহিক ঠিকানার সম্পাদক মন্ডলীর সভাপতি ও ভারপ্রাপ্ত সম্পাদক এম এম শাহীন। খবর ইউএসএনিউজঅনলাইন’র।

কাউন্সিলম্যান প্রার্থী মোহাম্মদ এন মজুমদার

বাংলাদেশী-আমেরিকান ন্যাশনাল ডেমোক্রেটিক সোসাইটি-ব্যান্ডস’র সাধারণ সম্পাদক মো. শামীম মিয়ার পরিচালনায় এবং কুমিল্লা সোসাইটি অব ইউএসএ’র সাবেক সভাপতি খবির উদ্দিন ভূইয়ার সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন বাংলাদেশ সোসাইটির সাবেক সহ সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন আহমেদ সোহাগ, বিএসিসির সাধারণ সম্পাদক নজরুল হক, জালালাবাদ এসোসিয়েশনের সহ সভাপতি মঞ্জুর চৌধুরী জগলুল, ব্রঙ্কস বাংলাদেশ এসোসিয়েশনের সভাপতি এ ইসলাম মামুন, বাংলাবাজার বিজনেস এসোসেয়েশনের সাধারণ সম্পাদক সাইদুর রহমান লিংকন, আমেরিকান-বাংলাদেশী ওয়েলফেয়ার অর্গানাইজেশন ইনক’র সাধারণ সম্পাদক জামাল হোসাইন, বৃহত্তর রাজশাহী সমিতির সমিতির সাধারণ সম্পাদক মোজাফফর হোসেন, বাংলাদেশী আমেরিকান কালচারাল এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক এমডি আলাউদ্দিন, ব্রঙ্কস পূজা কমিটির কর্মকর্তা ড. রত্মেশ্বর সাহা, ক্যাম্পেইন ট্রেজারার মনসুর আহমেদ, কমিউনিটি অ্যাক্টিভিস্ট নূরে আলম জিকু, প্রফেসর আমিনুল ইসলাম চুন্নু, নাসির উদ্দিন, আরিফ রেজা প্রমুখ। এর আগে পবিত্র কোরআন তেলাওয়াত ও দোয়ার মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। দেশ, জাতি ও বিশ্ব মানবতার কল্যাণ কামনা করে দোয়া-মুনাজাত পরিচালনা করেন বাংলাবাজার জামে মসজিদের ইমাম মাওলানা আবুল কাশেম ইয়াহইয়া।

সাপ্তাহিক ঠিকানার সম্পাদক মন্ডলীর সভাপতি ও ভারপ্রাপ্ত সম্পাদক এম এম শাহীন

অনুষ্ঠানে মোহাম্মদ এন মজুমদার বলেন, জীবনের বেশীরভাগ সময় আমি নিউইয়র্ক সিটির ব্রঙ্কসের পার্কচেস্টার এলাকায় বসবাস করে আসছি। নিজের এবং ছেলে-মেয়েদের শিক্ষাসমাপ্তি, পেশাগত এবং ব্যবসায়িক উন্নয়ন শেষে, জনগণের সেবা করার প্রত্যয়ে আমি নির্বচনে প্রার্থী হয়েছি। আমেরিকান ল’ফার্ম ও নিজের ছোট ব্যবসা পরিচালনার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে পিছিয়ে পড়া কমিউনিটির শিক্ষা-হাউজিং-কর্মসংস্থান উন্নয়নে ভূমিকা রাখতে আমি বদ্ধপরিকর। আমি গণমানুষের অধিকার আদায়ে সুদীর্ঘ ৩০ বছর যাবৎ স্থানীয় কমিউনিটি বোর্ড এবং বিভিন্ন সংগঠনের কার্যক্রমের মাধ্যমে জনগনের পাশে রয়েছি।
মোহাম্মদ এন মজুমদার নিজেকে একজন অভিজ্ঞ, যোগ্য এবং নিবেদিতপ্রাণ প্রার্থী হিসেবে আসন্ন সিটি কাউন্সিল নির্বাচনে ভোট দিয়ে তাকে সেবা করার সুযোগ দেয়ার আবেদন জানান।
তিনি বাংলাদেশি কমিউনিটির সহযোগিতা কথা উল্লেখ করে বলেন, সকলের আন্তরিক প্রচেষ্টায় ৪০ হাজার ডলারের ফান্ড রেইজ করতে সক্ষম হয়েছি। সিটি ম্যাচিং ফান্ড সহ আমার দুই লাখ ৮ হাজার ডলারের নির্বাচনী তহবিল সংগৃহীত হয়েছে। এর মাধ্যমে নির্বাচনী বৈতরণী পাড় হওয়ার একটা বড় সুযোগ তৈরী হয়েছে।
বাংলাদেশী কমিউনিটি নেতৃবৃন্দ বলেন, নির্বাচনে যোগ্য প্রার্থী হিসেবে মোহাম্মদ এন মজুমদারকে এই ডিস্ট্রিক্ট থেকে নির্বাচিত করার এখনই সুবর্ণ সযোগ। এজন্য সবাইকে একযোগে কাজ করতে হবে।

ট্যাগ:
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV