Wednesday, 11 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

নিউইয়র্ক সিটি কাউন্সিল নির্বাচনে মোহাম্মদ এন মজুমদারের সমর্থনে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যমিলি গার্ডেন’র ফান্ডরেজিং (ভিডিও)

অনলাইন ডেস্ক পঠিত: 192 বার

প্রকাশিত: October 19, 2020 | 3:16 PM

https://www.facebook.com/watch/?v=389859925394694

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্ক সিটি কাউন্সিলে ২০২১ সালের ডেমোক্র্যাটিক দলীয় প্রাইমারী নিবার্চনে ডিস্ট্রিক্ট ১৮ থেকে বাংলাদেশি আমেরিকান প্রার্থী মোহাম্মদ এন মজুমদারের সমর্থনে ফান্ডরেজিং করেছে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যমিলি গার্ডেন। গত ১৮ অক্টোবর রোববার রাতে ব্রঙ্কসের বাঙালী অধ্যুষিত স্টারলিং-বাংলাবাজার এলাকার খলিল পার্টি হলে এ ফান্ডরেজিং অনুষ্ঠিত হয়।

ফ্রেন্ডস অ্যান্ড ফ্যমিলি গার্ডেন’র প্রেসিডেন্ট মোহাম্মদ কামরুজ্জামানের সভাপতিত্বে এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যমিলি গার্ডেন’র র সাধারণ সম্পাদক শফিকুর রহমানের পরিচালনায় এ অনুষ্ঠানে আসন্ন নির্বাচনে সম্ভাব্য প্রার্থী মোহাম্মদ এন মজুমদার ছাড়াও অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যমিলি গার্ডেন’র ভাইস প্রেসিডেন্ট মো. খলিলুর রহমান, আবুল বাশার, কোষাধ্যক্ষ মোজাফফর হোসেন, ব্রঙ্কস বাংলাদেশ এসোসিয়েশনের সভাপতি এ ইসলাম মামুন প্রমুখ।অনুষ্ঠানে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত ও দোয়া পরিচালনা করেন বাংলাবাজার জামে মসজিদের খতিব মাওলানা আবুল কাশেম এয়াহইয়া।

এ সময় উপস্থিত ছিলেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যমিলি গার্ডেন’র ভাইস প্রেসিডেন্ট মিজানুর রহমান, সহ সাধারণ সম্পাদক মো: শামীম মিয়া, মোঃ মামুনুর রশিদ, দপ্তর সম্পাদক মোঃ মামুনুর রশিদ, সমাজ কল্যাণ সম্পাদক জাহাঙ্গীর আলম, পরিচালক এমডি শরিফুল ইসলাম ও বেলাল হোসেন, উপদেষ্টা বিলাল ইসলাম, আবুল হামিদ, সিরাজদ্দৌল্লা বাহার এবং মানিক মিয়া, গঠনতন্ত্র প্রণয়ন কমিটির সদস্য আলী হায়দার, সদস্য এম এস হক, এমডি পাশা মিয়া, জামাল উদ্দিন হায়দার, স্বপন তালুকদার, আলা উদ্দিন কোরাইশি, বাংলাবাজার বিজনেস অ্যাসোসিয়েশনের দপ্তর সম্পাদক এমবি হোসেন তুষার প্রমুখ।

সভায় মোহাম্মদ এন মজুমদার তার সমর্থনে এ ফান্ডরেজিং আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন, বাংলাদেশী কমিউনিটির অধিকার রক্ষা সহ বিভিন্ন সমস্যা সমাধানে ভূমিকা রাখার লক্ষ্যেই তিনি নিউইয়র্ক সিটি কাউন্সিলে প্রতিদ্বন্দ্বিতার সিদ্ধান্ত নিয়েছেন। আসন্ন নির্বাচনে মোহাম্মদ এন মজুমদার বাংলাদেশী কমিউনিটির সার্বিক সহযোগিতা কামনা করেন।

সমাবেশে বক্তারা আসন্ন নির্বাচনে মোহাম্মদ এন মজুমদারকে নিউইয়র্ক সিটির প্রথম বাংলাদেশী-আমেরিকান কাউন্সিলম্যান হিসেবে নির্বাচিত করতে বাংলাদেশী কমিউনিটিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
উল্লেখ্য, ২০২১ সালের ২২ জুন মঙ্গলবার নিউইয়র্ক সিটি কাউন্সিলের ডেমোক্র্যাটিক দলীয় প্রাইমারী নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

ট্যাগ:
Situs Streaming JAV