Tuesday, 10 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

নিউইয়র্ক সিটি কাউন্সিল নির্বাচনে মোহাম্মদ এন মজুমদারের সমর্থনে ডেভিডসন ফ্রেন্ডস এলায়েন্স’র ফান্ডরেজিং (ভিডিও)

অনলাইন ডেস্ক পঠিত: 144 বার

প্রকাশিত: October 20, 2020 | 2:43 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্ক সিটি কাউন্সিলে ২০২১ সালের ডেমোক্র্যাটিক দলীয় প্রাইমারী নিবার্চনে ডিস্ট্রিক্ট ১৮ থেকে বাংলাদেশি আমেরিকান প্রার্থী মোহাম্মদ এন মজুমদারের সমর্থনে ফান্ডরেজিং করেছে ডেভিডসন ফ্রেন্ডস এলায়েন্স। গত ১৮ অক্টোবর রোববার রাতে ব্রঙ্কসের ডেভিডসন এভিনিউ এলাকায় এ ফান্ডরেজিং অনুষ্ঠিত হয়। খবর ইউএসএনিউজঅনলাইন’র।
ডেভিডসন ফ্রেন্ডস এলায়েন্সের আরিফের পরিচালনায় এ অনুষ্ঠানে আসন্ন নির্বাচনে সম্ভাব্য প্রার্থী মোহাম্মদ এন মজুমদার ছাড়াও অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ড. গোলাম আযম, বাইতুল ইসলাম অ্যান্ড কমিউনিটি সেন্টারের খতীব মাওলানা মাহবুবুর রহমান, ডেভিডসন ফ্রেন্ডস এলায়েন্সের ইব্রাহীম, ই¯্রাফিল, নিশাত, ইরফান, আরাফাত, বেলায়েত ও রবিউল ইসলাম, জালালাবাদ এসোসিয়েশনের সহ সভাপতি মঞ্জুর চৌধুরী জগলুল, ব্রঙ্কস বাংলাদেশ এসোসিয়েশনের সভাপতি এ ইসলাম মামুন, বাংলাদেশী আমেরিকান কালচারাল এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক এমডি আলাউদ্দিন, কমিউনিটি এক্টিভিস্ট রিয়াজুল আলম জনি প্রমুখ। অনুষ্ঠানে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ আবুল কাশেম।

মোহাম্মদ এন মজুমদার তার সমর্থনে এ ফান্ডরেজিং আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন, বাংলাদেশী কমিউনিটির অধিকার আদায়ে ভূমিকা রাখার লক্ষ্যেই তিনি নিউইয়র্ক সিটি কাউন্সিলে প্রতিদ্বন্দ্বিতার সিদ্ধান্ত নিয়েছেন।
সমাবেশে বক্তারা আসন্ন নির্বাচনে মোহাম্মদ এন মজুমদারকে সর্বাত্ম সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
উল্লেখ্য, ২০২১ সালের ২২ জুন মঙ্গলবার নিউইয়র্ক সিটি কাউন্সিলের ডেমোক্র্যাটিক দলীয় প্রাইমারী নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

ট্যাগ:
Situs Streaming JAV