নিউইয়র্ক সিটি কাউন্সিল নির্বাচনে মোহাম্মদ এন মজুমদারের সমর্থনে হৃদয়ে বাংলাদেশ’র ফান্ডরেজিং (ভিডিও)
https://www.facebook.com/watch/?v=667701390539957
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্ক সিটি কাউন্সিলে ২০২১ সালের ডেমোক্র্যাটিক দলীয় প্রাইমারী নিবার্চনে ডিস্ট্রিক্ট ১৮ থেকে বাংলাদেশি আমেরিকান প্রার্থী মোহাম্মদ এন মজুমদারের সমর্থনে ফান্ডরেজিং করেছে হৃদয়ে বাংলাদেশ। ৯ অক্টোবর ২০২০ শুক্রবার রাতে ব্রঙ্কসের এশিয়ান পার্টি হলে হৃদয়ে বাংলাদেশ’র সভাপতি ও বাংলাবাজার বিজনেস এসোসেয়েশনের সাধারণ সম্পাদক সাইদুর রহমান লিংকনের সভাপতিত্বে এবং হৃদয়ে বাংলাদেশ’র সাধারণ সম্পাদক পল্লব সরকারের পরিচালনায় এ অনুষ্ঠানে আসন্ন নির্বাচনে বাংলাদেশী কমিউনিটির সমর্থন কামনা করে মোহাম্মদ এন মজুমদার তার নানা কর্মকান্ডের ফিরিস্তি তুলে ধরেন। খবর ইউএসএনিউজঅনলাইন’র।

এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র সভাপতি ময়নুল হক চৌধুরী হেলাল, রাজনীতিক-সংগঠক আব্দুর রহিম বাদশা, বীর মুক্তিযোদ্ধা তোফায়েল চৌধুরী, নিউইয়র্ক সিটি কাউন্সিলে সাবেক প্রার্থী মুহাম্মদ আবুহেইকেল, বাংলাদেশী কমিউনিটি অব নর্থ ব্রঙ্কসের সাধারণ সম্পাদক মঞ্জুর চৌধুরী জগলুল, ব্রঙ্কস বাংলাদেশ এসোসিয়েশনের সভাপতি এ ইসলাম মামুন, বাংলাদেশী আমেরিকান ডেমক্রেটিক সোসাইটির সহ সভাপতি রফিকুল ইসলাম, নারী নেত্রী রেক্সনা মজুমদার, হৃদয়ে বাংলাদেশ’র উপদেষ্টা যুদ্ধবন্দী আব্দুর রহমান, শামিম আহমেদ ও মামুন রহমান, যুগ্ম সম্পাদক মাকসুদা আহমেদ, সাংগঠনিক সম্পাদক রায়হান জামান রানা, অর্থ সম্পাদক আলিমুল ইসলাম বান্টি, সাংস্কৃতিক সম্পাদক শারমিন রহমান তানিয়া, দপ্তর সম্পদক মার্গারেট মল্লিক,ব্রঙ্কস বাংলাদেশ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক কামাল উদ্দিন সহ কমিউনিটি’র বিশিষ্ট ব্যক্তি বর্গ।

সভায় মোহাম্মদ এন মজুমদার সকলের সহযোগিতা কামনা করে বলেন, বাংলাদেশী কমিউনিটিকে সেবা প্রদানের লক্ষ্যেই তিনি নিউইয়র্ক সিটি কাউন্সিলে প্রতিদ্বন্দ্বিতার সিদ্ধান্ত নিয়েছেন। নির্বাচিত হলে তিনি কমিউনিটির অধিকার রক্ষা সহ বিভিন্ন সমস্যা সমাধানে আন্তরিক ভূমিকা রাখবেন।

বক্তারা বলেন, বাংলাদেশী কমিউনিটির একজনকে সিটি হলে পাঠানোর সময় এসেছে। নির্বাচনে কমিউনিটির সকলে এক্যবদ্ধভাবে কাজ করলে সেটা সম্ভব হবে। তারা বলেন, বাংলাদেশী প্রার্থী হিসেবে মোহাম্মদ এন মজুমদারকে বিজয়ী করতে যার যার অবস্থান থেকে ভূমিকা রাখতে হবে।

অনুষ্ঠানে যোগ দেয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানান হৃদয়ে বাংলাদেশ’র সভাপতি সাইদুর রহমান লিংকন।
উল্লেখ্য, ২০২১ সালের ২২ জুন মঙ্গলবার নিউইয়র্ক সিটি কাউন্সিলের ডেমোক্র্যাটিক দলীয় প্রাইমারী নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল
- New York Attorney General James Releases Statement on Live Nation Trial
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








