Wednesday, 11 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

নিউইয়র্ক সিটি কাউন্সিল নির্বাচনে মোহাম্মদ এন মজুমদারের সমর্থনে কুমিল্লা সোসাইটি অব ইউএসএ ইনক’র ফান্ডরেজিং (ভিডিও)

অনলাইন ডেস্ক পঠিত: 163 বার

প্রকাশিত: October 12, 2020 | 4:30 PM

https://www.facebook.com/watch/?v=343306090062237

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্ক সিটি কাউন্সিলের আসন্ন ডেমোক্র্যাটিক দলীয় প্রাইমারী নিবার্চনে ডিস্ট্রিক্ট ১৮ থেকে বাংলাদেশি আমেরিকান প্রার্থী মোহাম্মদ এন মজুমদারের সমর্থনে ফান্ডরেজিং করেছে কুমিল্লা সোসাইটি অব ইউএসএ ইনক। গত ১১ অক্টোবর ২০২০ রোববার রাতে সংগঠনের সহ সভাপতি মিয়া মোহাম্মদ দাউদের ব্রঙ্কসের বাসভবনের সুপরিসর আঙ্গিনায় এ ফান্ডরেজিং অনুষ্ঠিত হয়।

কুমিল্লা সোসাইটি অব ইউএসএ’র সভাপতি আবুল খায়ের আকন্দের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এইচ এম মিজানুর রহমানের পরিচালনায় এ অনুষ্ঠানে মোহাম্মদ এন মজুমদার বাংলাদেশী কমিউনিটির ক্ষমতায়নে আসন্ন নির্বাচনে তাকে সমর্থনের আহ্বান জানান। খবর ইউএসএনিউজঅনলাইন’র।

এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নিউইয়র্ক ষ্টেট কমান্ডের পৃষ্ঠপোষক বীর মুক্তিযোদ্ধা তোফায়েল চৌধুরী, কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মঞ্জুর আহমেদ, যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম বাদশা, বাংলাদেশ সোসাইটির ট্রাষ্ট্রি বোর্ড সদস্য আব্দুল হাসিম হাসনু, কুমিল্লা সোসাইটি অব ইউএসএ’র সহ সভাপতি মিয়া মোহাম্মদ দাউদ, আসাদুর রহমান খান, সাংগঠনিক সম্পাদক রিপন সরকার, প্রচার সম্পাদক মো: ছেফাত উল্লাহ খান, মহিলা সম্পাদিকা সালমা সুমি, কার্যকরী সদস্য মোস্তফা আহমদ ভূঁইয়া, আগা

মনিরুজ্জামান চৌধুরী রুমেল, রাজনীতিক নূরে আলম জিকু, বাংলাদেশী কমিউনিটি অব নর্থ ব্রঙ্কসের সাধারণ সম্পাদক মঞ্জুর চৌধুরী জগলুল, ব্রঙ্কস বাংলাদেশ এসোসিয়েশনের সভাপতি এ ইসলাম মামুন, সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, বাংলাদেশী আমেরিকান কালচারাল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সারোয়ার চৌধুরী, সাংগঠনিক সম্পাদক এমডি আলাউদ্দিন, মেঘনা উপজেলা ফাউন্ডেশন অব ইউএসএ ইনক’র সভাপতি মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন, সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন, নারী নেত্রী রেক্সনা মজুমদার, কমিউনিটি এক্টিভিস্ট রিয়াজুল আলম জনি, রাশেদ মজুমদার, আবু সাইদ, হাজী রেহান উদ্দিন আখন্দ, সালমা বেগম, সায়মা আক্তার রুমা, মোঃ অহিদ সরকার, গুলজার হোসেন, তাজদিকুর রহমান রাজন, আহসান হাবীব সহ কমিউনিটি’র বিশিষ্ট ব্যক্তিবর্গ।

সভায় মোহাম্মদ এন মজুমদার বাংলাদেশী কমিউনিটির পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করে বলেন, একজন প্রবাসী হিসেবে এমন সব কাজের দৃষ্টান্ত স্থাপন করে যেতে চাই যাতে প্রবাসীদের মুখ আরো উজ্জ্বল হয়। বলেন, নির্বাচিত হলে কমিউনিটির অধিকার রক্ষা সহ বিরিাজমান সমস্যা সমাধানে আন্তরিক ভূমিকা রাখবেন।

বক্তারা মোহাম্মদ এন মজুমদারের দীর্ঘ প্রবাস জীবনের কর্মকান্ডের ভূঁয়সী প্রশংসা করে জনপ্রতিনিধি হিসেবে তাকে সিটি হলে পাঠানোর আহ্বান জানান। বক্তারা বলেন, নির্বাচনে কমিউনিটির সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করলেই সেটা সম্ভব।

কুমিল্লা সোসাইটি অব ইউএসএ’র সভাপতি আবুল খায়ের আকন্দ এবং সাধারণ সম্পাদক এইচ এম মিজানুর রহমান অনুষ্ঠানে অংশ নেয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানান।

উল্লেখ্য, ২০২১ সালের ২২ জুন মঙ্গলবার নিউইয়র্ক সিটি কাউন্সিলের ডেমোক্র্যাটিক দলীয় প্রাইমারী নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

ট্যাগ:
Situs Streaming JAV