Friday, 13 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY” নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

নিউইয়র্ক সিটি ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে মেয়র প্রার্থী রুবিন ডিয়াজ জুনিয়রের ফান্ডরেজিং নর্থ ব্রঙ্কসে (ভিডিও)

অনলাইন ডেস্ক পঠিত: 106 বার

প্রকাশিত: January 9, 2020 | 3:30 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্ক সিটি মেয়র পদপ্রার্থী ব্রঙ্কস বরো প্রেসিডেন্ট রুবিন ডিয়াজ জুনিয়র বলেছেন, বাংলাদেশী কমিউনিটির উন্নয়ন ও বিভিন্ন সমস্যা সমাধানে উদ্যোগ নেয়া হবে। গত ৭ জানুয়ারি সন্ধ্যায় নর্থ ব্রঙ্কসের ঢাকা সুপার মার্কেটের হল রুমে ব্রঙ্কস বাংলাদেশী কমিউনিটি আয়োজিত ফান্ডরেজিং ডিনারে এ আশ্বাস প্রদান করেন রুবিন ডিয়াজ জুনিয়র।

নিউইয়র্ক সিটির আসন্ন ডেমোক্র্যাটিক দলীয় প্রাইমারী নির্বাচনে মেয়র পদপ্রার্থী রুবিন ডিয়াজ জুনিয়র বলেন, নাগরিকদের উন্নততর সেবা প্রদানের লক্ষে মেয়র পদে নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। নির্বাচিত হলে কমিউনিটির বিভিন্ন সমস্যা, বিশেষ করে ইমিগ্রেশ্যান ইস্যু, হাউজিং সমস্যা, চাকুরী সহ তার নির্বাচনী এলাকার বাসিন্দাদের সিটি থেকে প্রাপ্য সুযোগ-সুবিধা ও অধিকার বাস্তবায়নে উদ্যোগী হবেন তিনি।

বাংলাদেশী-আমেরিকান কমিউনিটি কাউন্সিলের প্রেসিডেন্ট মোহাম্মদ এন মজুমদারের পরিচালনায় অনুষ্ঠানে মেয়র পদপ্রার্থী রুবিন ডিয়াজ জুনিয়র ছাড়াও অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, কংগ্রেসওমেন প্রার্থী বদরুন খান মিতা, বাংলাদেশের তরুণ আইনজীবী ও সমাজকর্মী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন, সিপিএ আহাদ আলী, কমিউনিটি বোর্ড মেম্বার মঞ্জুর চৌধুরী জগলুল, কমিউনিটি এক্টিভিস্ট আনছার হোসাইন চৌধুরী, হাসান আলী, আবদুর রব দলা মিয়া, রাশেদ মজুমদার, ইউসুফ গুল, সামাদ মিয়া জাকের, এ ইসলাম মামুন, রোকন হাকিম, মান্না মুনতাসির, জালাল চৌধুরী, জাবেদ আহমদ, তানিম চৌধুরী প্রমুখ।

ফান্ডরেজিং ইভেন্ট ইন অনার অব মেয়রাল কেন্ডিডেইট রুবিন ডিয়াজ জুনিয়ার – শিরোণামের এ অনুষ্ঠানে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী ও অন্যান্য কমিউনিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে মেয়র পদপ্রার্থী রুবিন ডিয়াজ তার সমর্থনে ফান্ড রেইজিং ডিনার আয়োজনের জন্য বাংলাদেশী কমিউনিটির প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আরো বলেন, তিনি বাংলাদেশীদের বন্ধু হিসেবে পাশে থাকবেন সবসময়। তাদের অধিকার রক্ষায় চালাবেন সর্বাত্মক প্রচেষ্টা। এজন্য বাংলাদেশীসহ সকল কম্যুনিটির সার্বিক সহযোগিতা চান রুবিন ডিয়াজ জুনিয়র।

অনুষ্ঠানে মুসলিমদের বিভিন্ন অধিকার আদায়ে ভূমিকা রাখার প্রসঙ্গ টেনে সিটি মেয়র প্রার্থী রুবিন ডিয়াজ জুনিয়র বলেন, ব্রঙ্কস বরো প্রেসিডেন্টের পক্ষ থেকে তিনিই সর্বপ্রথম ইফতার পার্টির ব্যবস্থা করেন।

বক্তারা বাংলাদেশী কমিউনিটির অগ্রযাত্রা, নানা ক্ষেত্রে অবদানে রুবিন ডিয়াজের ভূমিকার স্বীকৃতি হিসেবে তাকে নির্বাচিত করার আহ্বান জানান।
সভায় বাংলাদেশী আমেরিকানের পক্ষ থেকে আসন্ন সিটি মেয়র নিবার্চনে রুবিন ডিয়াজ জুনিয়রের জন্য তহবিল সংগ্রহ করা হয়।

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV