Tuesday, 10 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

নিউইয়র্ক সিটি মেয়র পদে সিটি কম্পট্রোলার স্কট স্ট্রিংগারকে অ্যাসাল’র এনডোর্সমেন্ট

অনলাইন ডেস্ক পঠিত: 130 বার

প্রকাশিত: February 11, 2021 | 2:38 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : বিশ্বের রাজধানীখ্যাত নিউইয়র্ক সিটির আসন্ন নির্বাচনে মেয়র পদে সিটি কম্পট্রোলার স্কট স্ট্রিংগারকে এনডোর্স করেছে দক্ষিণ এশীয় প্রবাসীদের অধিকার প্রতিষ্ঠার সংগঠন অ্যালায়েন্স অব সাউথ এশিয়ান আমেরিকান লেবার-অ্যাসাল। নিউইয়র্কে গত ৬ ফেব্রুয়ারী শনিবার অ্যাসালের ন্যাশনাল প্রেসিডেন্ট ও প্রতিষ্ঠাতা মাফ মিসবাহ উদ্দিনের সভাপতিত্বে এবং ন্যাশনাল সেক্রেটারী মোহাম্মদ করিম চৌধুরীর পরিচালনায় এক ভার্চুয়াল সভায় আসন্ন ডেমোক্র্যাটিক প্রাইমারীতে নিউইয়র্ক সিটি মেয়র পদে স্কট স্ট্রিংগারকে নির্বাচনের জন্য এনডোর্সমেন্ট করে অ্যাসাল। আগামী ২২ জুন মঙ্গলবার নিউইয়র্ক সিটি মেয়র পদে ডেমোক্র্যাটিক প্রাইমারি অনুষ্ঠিত হবে। খবর ইউএসএনিউজঅনলাইন’র।

গত শনিবার সিটি কম্পট্রোলার স্কট স্ট্রিংগারের সাথে ভার্চুয়াল মিট, গ্রিট এবং প্রশ্ন-উত্তর অনুষ্ঠান শেষে অ্যাসাল তাদের নীতি নির্ধারণী সভায় আসন্ন ডেমোক্র্যাটিক প্রাইমারীতে নিউইয়র্ক সিটি মেয়র পদে স্কট স্ট্রিংগারকে নির্বাচনের জন্য এনডোর্সড করে।

অনুষ্ঠানে সিটি কম্পট্রোলার স্কট স্ট্রিংগার দক্ষিণ এশীয়-আমেরিকানদের অধিকার আদায়ে অ্যাসালের ভূমিকার প্রশংসা করে বলেন, তার নির্বাচনী এলাকায় সবচেয়ে বেশী ভাষা ও বর্ণের মানুষের বাস। তাদের অধিকার সুরক্ষায় তিনি সবসময় সচেষ্ট। তিনি দীর্ঘ্য দিন ধরে কমিউনিটির কল্যাণে কাজ করছেন। সেজন্যই বাংলাদেশিসহ দক্ষিণ এশিয়ানদের সাথে তার সম্পর্ক ঘনিষ্ঠ হয়ে ওঠেছে। তিনি সকলের সার্বিক সহযোগিতা কামনা করে বলেন, কমিউনিটিকে সেবা প্রদানের লক্ষ্যেই নিউইয়র্ক সিটি মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতার সিদ্ধান্ত নিয়েছি। নির্বাচিত হলে কমিউনিটির অধিকার রক্ষা সহ বিরিাজমান সমস্যা সমাধানে আন্তরিক ভূমিকা রাখবো। তার সমর্থনে এ আয়োজন করার জন্য আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন, আমি অ্যাসালের সমর্থন পেয়ে গর্বিত। নির্বাচিত হলে কমিউনিটির অধিকার রক্ষা সহ বিভিন্ন সমস্যা সমাধানে আন্তরিক ভূমিকা রাখবো।

অ্যাসালের ন্যাশনাল প্রেসিডেন্ট মাফ মিসবাহ উদ্দিন সিটি কম্পট্রোলার স্কট স্ট্রিংগারের বিগত দিনের কর্মকান্ডের সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরে বলেন, তিনি অর্থনৈতিক ন্যায়বিচার, সামাজিক ন্যায়বিচারের জন্য লড়াইয়ের একজন অগ্রসৈনিক। তিনি শ্রমজীবী লোকদের জন্য একজন কঠোর যোদ্ধা। তিনি দক্ষিণ এশিয়ানদের কল্যাণে অনেক কিছুই করেছেন। নির্বাচনে জয়ী হয়ে দক্ষিণ এশিয়ানসহ অভিবাসী সমাজের অধিকার প্রতিষ্ঠায় আরো জোরদার ভূমিকা পালনে সচেষ্ট হবেন। মিসবাহ উদ্দিন অভিবাসী সমাজের বিভিন্ন দাবি পূরণের প্রত্যাশা রেখে বিপুল করতালির মধ্যে স্কট স্ট্রিংগারকে মেয়র প্রার্থী হিসেবে অ্যাসালের সমর্থন ঘোষণা করেন। এ সময় অ্যাসালের বিভিন্ন চ্যাপ্টারের নের্তৃবৃন্দও বক্তব্য রাখেন।

অ্যাসালের ন্যাশনাল সেক্রেটারি করিম চৌধুরী বলেন, অ্যাসাল ফোন ব্যাংকিং সহ ব্যাপকভাবে ক্যাম্পেইনের মাধ্যমে স্কট স্ট্রিংগারকে পরবর্তী মেয়র হিসেবে নির্বাচিত করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাবেন।
সভায় বক্তারা আসন্ন নির্বাচনকে নিউইয়র্ক সিটি মেয়র হিসেবে নির্বাচিত করে দক্ষিণ এশীয় কমিউনিটির অধিকার আদায়ের পথ সুগম করার আহ্বান জানান।

ট্যাগ:
Situs Streaming JAV