নিউজার্সিতে ‘অন্তরবর্তীকালিন কাউন্সিলম্যান’ বাংলাদেশি বংশোদ্ভূত গীলম্যান চৌধুরী
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক. নিউইয়র্ক : নিউজার্সির প্যাটারসন সিটির ২ নম্বর ওয়ার্ডে ‘অন্তরবর্তী কাউন্সিলম্যান’ হিসেবে মনোনীত করা হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত গীলম্যান চৌধুরী। গত ২১ জুলাই গীলম্যান পবিত্র কোরআন ছুঁয়ে শপথ গ্রহণ করেছেন।
উল্লেখ্য, ১২ মে এই সিটি কাউন্সিল নির্বাচনে দুই নম্বর ওয়ার্ডে প্রার্থী ছিলেন বিদায়ী কাউন্সিলম্যান শাহীন খালিক এবং সাবেক কাউন্সিলম্যান মো. আকতারুজ্জামান। সিলেটের সন্তান শাহীন খালিক এবং আকতারুজ্জামান আবারো লড়বেন বিশেষ নির্বাচনে। তবে অন্তরবর্তীকালিন কাউন্সিলম্যান গীলম্যান লড়বেন না বলে জানিয়ে দিয়েছেন। দুই নম্বর ওয়ার্ডের সিংহভাগ ভোটারই বাংলাদেশি-আমেরিকান।
গত ১২ মে’র নির্বাচনে ডাকযোগে ভোট সংগ্রহ করে নিজেরাই নির্বাচন কমিশনে সাবমিটের অভিযোগে সম্প্রতি খালিক শাহীনের সমর্থক সেলিম খালিক এবং আবু রেজিয়েনের বিরুদ্ধে মামলা হয় নিউজার্সি ফেডারেল কোর্টে। মামলার শুনানির তারিখ ছিল ২২ জুলাই। সেটি পিছিয়ে আগস্টে নতুন তারিখ ধার্য করা হয়েছে।
প্যাটারসন সিটির অন্তরবর্তী কাউন্সিলম্যান গীলম্যান চৌধুরী তেদানীন্তন পূর্ব পাকিস্তানে জেভলিন থ্রো-তে গোল্ড মেডেলিস্ট সিলেটের সন্তান মিনহাজ চৌধুরীর পুত্র। প্যাটারসন স্কুল ডিস্ট্রিক্টে মেধাবি শিক্ষক হিসেবেও খ্যাতি অর্জন করেছেন গীলম্যান চৌধুরী। তিনি কিছুদিন ইউএস আর্মিতেও ছিলেন। প্যাটারসন সিটির মেয়র আন্দ্রে সায়েখ বছরের শুরুতে গীলম্যানকে তার চীফ অব স্টাফ নিয়োগের জন্য আগ্রহ প্রকাশ করেছিলেন। কিন্তু তিনি তাতে সম্মতি দেননি বলে জানা গেছে।
- নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল








