নিউজার্সিতে করোনা আক্রান্তদের ফোবানা’র খাদ্য সহায়তা প্রদান
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউজার্সি: ফেডারেশন অফ বাংলাদেশী এসোসিয়েশন ইন নর্থ আমেরিকার পক্ষ থেকে কোভিড -১৯ আক্রান্তদের মাঝে খাদ্য সামগ্রী সাহায্যের মাধ্যমে প্রমান করলো সংঘটনটি শুধুই আনন্দ করার জন্য নয়। প্রতিকুল পরিস্থিতে ও সাহায্যের হাত বাড়িয়ে দেয় l ফোবানার পক্ষ থেকে মঙ্গলবার প্যাটারসন এলাকাতে করোনা আক্রান্ত পরিবারগুলুকে খাদ্য সামগ্রী প্রদান করা হয়। এতে অংশগ্রহণ করেন ফোবানার প্রাক্তন চেয়ারম্যান মীর চৌধুরী, মামুন চৌধুরী, এক্সেকিউটিভ মেম্বার গোলাম ফারুক ভূঁইয়া, এক্সেকিউটিভ মেম্বার ও গুডউইল এন্ড প্রমোশন কমিটির চেয়ারম্যান কবির কিরণ এবং স্বানীয় গণ প্রতিনিধি মহম্মদ আখতারুজ্জামান, কবির আহমেদ এর উপস্থিতিতে আক্রান্ত মানুষের বাসার সামনে খাদ্য সমাগ্রী পৌঁছে দেনl
ফোবানার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ড. নুরুন নবী ও ড. মনোয়ার হোসাইন পুরো প্রক্রিয়ার সাথে জড়িত ছিলেনl সাহায্য পেয়ে খাদ্যসামগ্রী গ্রহীতারা দুই হাত তুলে দোয়া করেন। প্রায় ৩০ এর বেশি পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী প্রদান করেন ফোবানা নেতৃবৃন্দ l খাদ্যসামগ্রীতে বিশেষ সহায়তা প্রদানের জন্য বিডি সুপার মার্কেটকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানায় ফোবানা নেতৃবৃন্দl
- নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল








