Wednesday, 11 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

নিউজার্সির প্রসপেক্ট পার্ক সিটির প্রথম বাংলাদেশী কাউন্সিলম্যান সুরমানের শপথ গ্রহণ

অনলাইন ডেস্ক পঠিত: 155 বার

প্রকাশিত: October 29, 2020 | 1:35 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক. নিউইয়র্ক : নিউজার্সির প্রসপেক্ট পার্ক সিটির প্রথম বাংলাদেশী আমেরিকান কাউন্সিলম্যান মোহাম্মদ আবুল হোসেন সুরমান গত ২৬ শে অক্টোবর শপথ গ্রহণ করেছেন। তিনি পবিত্র কোরআন হাতে নিয়ে শপথ নেন। তাঁকে শপথ পড়ান মেয়র টি. খাইরুল্লাহ। এ সময় সুরমানের পরিবারের সদস্য, পার্ক সিটির অন্যান্য কাউন্সিলম্যান সহ বিপুল সংখ্যক বাংলাদেশি প্রবাসী উপস্থিত ছিলেন। শপথ গ্রহণের পর কাউন্সিলম্যান আবুল হোসেন সুরমান সাংবাদিকদের সাথে আলাপকালে তাঁর এই সাফল্যে বাংলাদেশী কমিউনিটির প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আগামী দিনের পথচলা সবার সহযোগিতা কামনা করেন।
জানান যায়, বাংলাদেশের মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার কাঠাজুড়ি গ্রামের বিশিষ্ট সমাজসেবক মরহুম আলাউদ্দীন ও মরহুমা আনোয়ারা বেগমের ২য় পূত্র সুরমান ১৯৯৬ সালে যুক্তরাষ্ট্রে আসেন। ছাত্রজীবনে তিনি রাজনগর উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও রাজনগর ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতির দায়িত্ব পালন ছাড়া ও ন্যাশনাল লাইফ ইন্সুইরেন্স কোম্পানীর ম্যানেজার হিসাবে দায়িত্ব পালন করেন।
যুক্তরাষ্ট্রে আসার পর থেকে মোহাম্মদ আবুল হোসেন সুরমান নিউজার্সী স্টেট বিএনপির যুগ্ম সম্পাদকের দায়িত্বে ছিলেন দীর্ঘদিন। এছাড়াও তিনি মৌলভীবাজার সোসাইটি ও রাজনগর সমিতি সহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক ও কমিউনিটি সংগঠনের সাথে জড়িত রয়েছেন। বর্তমানে নিউজার্সি বিএনপির সভাপতির দায়িত্ব পালন করছেন বলে জানা গেছে। কাউন্সিলম্যান মোহাম্মদ আবুল হোসেন সুরমান তিন সন্তানের জনক।

ট্যাগ:
Situs Streaming JAV