Wednesday, 11 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY” নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

চেয়ারপার্সন খালেদা জিয়ার শারিরীক সুস্থতা কামনা করে নিউজার্সি ষ্টেট বিএনপি’র ভার্চুয়াল দোয়া মাহফিল

অনলাইন ডেস্ক পঠিত: 126 বার

প্রকাশিত: August 19, 2020 | 5:41 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক. নিউজার্সি : বিএনপি নিউজার্সি ষ্টেট ইউএসএ-এর উদ্দ্যোগে ১৬ আগষ্ট রোববার বেলা ১২টায় সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৭৬তম জন্মবার্ষিকী উপলক্ষে তাঁর শারিরীক সুস্থতা কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। নিউজার্সি ষ্টেট বিএনপির সভাপতি সৈয়দ জুবায়ের আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলাউর খন্দকারের পরিচালনায় অনুষ্টিত দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী সেলিমা রহমান।

বিশেষ অতিথি ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আব্দুস সালাম, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক এমপি বিলকিস ইসলাম, যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জিল্লু, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সহ সভাপতি গিয়াস আহমদ, সৈয়দ খালিদ আলী, মোনাজাত পরিচালনা করেন ইসলামিক ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা এম এ রকিব।

প্রধান অতিথির বক্তব্যে সেলিমা রহমান দেশ ও প্রবাসের দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানিয়ে বলেন, জিয়া পরিবারকে স্বৈরাচারি শেখ হাসিনা সরকার ভয় পায় তাই মিথ্যা মামলা দিয়ে বেগম খালেদা জিয়াকে হয়রানী করা হচ্ছে, তারেক রহমানকে দেশান্তরিত করেছে। তিনি প্রবাসে বিএনপি নেতাকর্মীদের আন্দোলনের প্রশংসা করে দেশ ও প্রবাসের সকলের কাছে বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতার জন্য দোয়া কামনা করেন।

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV