Saturday, 14 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY” নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

নিউজার্সি স্টেট আওয়ামী লীগের বিজয় দিবস উদযাপন

অনলাইন ডেস্ক পঠিত: 44 বার

প্রকাশিত: December 26, 2019 | 10:52 AM

বিশ্বজিৎ দে বাবলু : নিউজার্সি স্টেট আওয়ামী লীগের উদ্যেগে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে প্যাটারসন সিটিতে। বেঙ্গল ইন্ইসুরেন্সের হলরুমে অনুষ্ঠিত ওই সভায় সভাপতিত্ব করেন নিউজার্সি স্টেট আওয়ামী লীগ-এর সভাপতি আজমল আলী। সভার শুরুতে মহান বিজয় দিবস উপলক্ষে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছেন যুক্তরাষ্ট্রের নিউজার্সি স্টেট আওয়ামী লীগ-এর কার্যকরী কমিটি ও উপদেষ্টা মন্ডলী ও যুবলীগ ও ছাত্রলীগের সদস্যগন। অনুষ্ঠানের শুরুতে জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ একাত্তরের সকল শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
অনুষ্ঠানে সকলে সম্মিলিত ভাবে দাঁড়িয়ে জাতীয় সংগীত পরিবেশন করেন।
সভায় প্রধাণ অতিথি ও প্রধাণ বক্তা হিসাবে যথাক্রমে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সদস্য সুজন আহমেদ সাজু ও  সাবেক চেয়ারম্যান আবুল কাসেম আনোয়ার সাদাত, এ সময় অন্যান্যদের মধ্যে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, আলীনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মোঃ আব্দুল হক, উপদেষ্টা মন্ডলীর সদস্য কাউছার হোসেন এখলাছ, ফয়জুর রহমান ফটিক, নাজিম উদ্দীন আজাদ, ডাঃ আব্দুল মতিন, মোঃ আব্দুল গনি, আব্দুল মতিন, কামাদার তরফদার, নিউজার্সি স্টেট আওয়ামী লীগ-এর সহ সভাপতি  দেলওয়ার হোসেন  হেলাল, সাহেক আহমেদ চৌধুরী , যুগ্ম সাধারণ সম্পাদক, আব্দুল মুকিত, সাংগঠনিক সম্পাদক সাঈদ উর রহমান , হেলাল আহমেদ  কৃষি বিষয়ক সম্পাদক: সফিক উদ্দীন, তথ্য ও গবেষণা সম্পাদক শাহাব উদ্দীন, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক: সৈয়দ শওকত আলী, দপ্তর সম্পাদক: রাসেল মিয়া, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদকঃ আবুল খয়ের মাসুদ, মানবাধীকার সম্পাদক: হাজী মোশাহীদ আলী, নিউজার্সি স্টেট আওয়ামী লীগ-এর কার্যকরী কমিটির অন্যতম সদস্য  সাবেক ছাত্র নেতা ফয়ছল হোসেন, শামীম আহমেদ, এনায়েত করিম খোকা, ফয়ছল আহমেদ, ইহিয়া খান, মশিউর রহমান চৌধুরী তানিম, মুজিব উড় রহমান, শাহজান সিরাজ, নিউজার্সী স্টেইট যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি ফয়েজ আহমদ, সাধারন সম্পাদক শহিদুল ইসলাম হাফিজ, সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন।

নিউজার্সি স্টেট আওয়ামী লীগ-এর  সাধারণ সম্পাদক  সাংবাদিক বিশ্বজিৎ দে বাবলুর পরিচালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নিউজার্সি স্টেট আওয়ামী লীগ-এর সহ সভাপতি ইছহাক মিয়া, রেজাউল করিম চৌধুরী, মোহাম্মদ আব্দুল হামিদ,আলী মর্তুজা, মিনা আবেদিন মোক্তা, যুগ্ম সাধারণ সম্পাদক নুরুজ্জামান সোহেল, প্রভাষক তাজ উদ্দীন আহমেদ, এডভোকেট মাহফুজুর রহমান রুমন, সাংগঠনিক সম্পাদক সাবেক চেয়ারম্যান জাহেদুল ইসলাম চৌধুরী, সাবেক সেনা সদস্য আসকার আহমেদ , সাদেকুর রহমান, উপ দপ্তরসম্পাদকঃ মিল্টন দাশসহ নিউজার্সি স্টেট আওয়ামী লীগ, নিউজার্সি স্টেট আওয়ামী লীগ-এর কার্যকরী কমিটি ও উপদেষ্টা মন্ডলী ও যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ। 
শহীদের বিনম্র শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে বক্তারা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষ্য অর্জনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করা এবং রাজাকারমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্য অর্জনের জন্য প্রবাসীদের জোরালো ভূমিকা পালনের জন্য আহবান জানান।বক্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বিভিন্ন ধরনের ষড়যন্ত্রের ব্যাপারে মুজিব সৈনিকদের সর্বদা সজাগ থাকার আহবান জানান।

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV