নিউজার্সী আওয়ামী লীগের নয়া কমিটির সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
বিশ্বজিৎ দে বাবলু, ইউএসএ নিউজ অনলাইন, নিউইয়র্ক, ৫ আগস্ট : গত শনিবার সন্ধ্যায় নিউজার্সী আওয়ামীলীগের নব নির্বাচিত কার্য নির্বাহী কমিটির উদ্যোগে পেটারসনের প্রিকনেস এভিনিউর আওয়ামীলীগের অস্থায়ী কার্যালয়ে ইফতার পার্টি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। নিউজার্সী আওয়ামীলীগের নব নির্বাচিত সভাপতি আব্দুল মালিক চুন্নুর সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক হাজী শামীম আহমেদের পরিচালনায় অনুষ্ঠিত ইফতার পরবর্তি সংক্ষিপ্ত আলোচনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ এর আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক দেওয়ান বজলু। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নিউজার্সী আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বজিৎ দে বাবলু , মোশারফ আলম, বুস্তান চৌধুরী, আবুল কে মজুমদার, লিঠন চৌধুরী ,জাবেদ খান, রেজাউল করিম চৌধুরী , হান্নান শাহ ,জায়েদুল ইসলাম চৌধুরী সহ স্থানীয় আওয়ামীলীগ ও এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এই ইফতার পার্টিতে নিউজার্সী আওয়ামী পরিবারের সদস্যরা ছাড়াও স্থানীয় রাজনীতিক, সমাজসেবী, ব্যবসায়ী, সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ মুক্তিযুদ্ধ্রে চেতনায় বিশ্বাসী বিপুল সংখ্যক নিউজার্সী প্রবাসী সপরিবারে অংশ গ্রহণ করেন। ইফতার অনুষ্ঠানে সকলের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মুনাজাত করা হয়।
- নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল








