Wednesday, 18 March 2026 |
শিরোনাম
নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
সব ক্যাটাগরি

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ হামলাকারীর বিষয়ে আরো তদন্ত

অনলাইন ডেস্ক পঠিত: 123 বার

প্রকাশিত: May 13, 2019 | 5:08 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে হামলাকারী সন্ত্রাসী ব্রেনটন টেরেন্টের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে নিউজিল্যান্ডের রয়েল কমিশন। এ কমিশন তার কর্মকা-, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার ও আন্তর্জাতিক সংযোগের বিষয় খতিয়ে দেখবে। নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিনদা আরডেন যখন ফ্রান্সে একটি বৈঠকের সহআয়োজন করছেন সোমবার তখন এই তদন্ত শুরু করেছে কমিশন। ওই বৈঠকে অনলাইনে সহিংসতা মোকাবিলায় বৈশ্বিক সমর্থন পাওয়ার চেষ্টা করছেন আরডেন।  ক্রাইস্টচার্চে দুটি মসজিদে গত ১৫ই মার্চ জুমার নামাজ আদায়রত মুসল্লিদের ওপর নির্বিচারে গুলি করে ব্রেনটন টেরেন্ট। ফেসবুকে সেই দৃশ্য লাইভ সম্প্রচার করে। এতে বেশ কয়েকজন বাংলাদেশী সহ নিহত হন কমপক্ষে ৫১ মুসল্লি। এ বিষয়ে নিউজিল্যান্ডের রয়েল কমিশন তদন্ত করছে। এটি এ রকম দ্বিতীয় কমিশনের শুনানি। এ বিষয়ে প্রধানমন্ত্রী আরডেন বলেছেন, কমিশনের তদন্ত রিপোর্ট এটা নিশ্চিত করতে সহায়ক হবে যে, এখানে আর কখনো এমন হামলা হবে না। সরকারের কাছে আগামী ১০ই ডিসেম্বর এই কমিশনের রিপোর্ট দেয়ার কথা রয়েছে। 

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV