নিউজিল্যান্ডে মসজিদে হামলায় অভিযুক্ত ব্যক্তির বিচারিক আদালত সরানোর আবেদন প্রত্যাহার
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : নিউজিল্যান্ডের মসজিদে গত মার্চে ভয়াবহ হামলা চালিয়ে ৫১ মুসল্লিকে হত্যা মামলায় অভিযুক্ত ব্যক্তি বিচারিক আদালত সরানোর আবেদন বৃহস্পতিবার প্রত্যাহার করেছে। হত্যাযজ্ঞ যে নগরীতে সেখান থেকে সে তার বিচার কার্য অন্য নগরীতে সরিয়ে নেয়ার আবেদন করেছিল। খবর এএফপি’র।
সাউথ আইল্যান্ড সিটি থেকে বিচারিক আদালত স্থানান্তর করতে অভিযুক্ত বন্দুকধারী ব্রেন্টন টরেন্টের করা আবেদন বিবেচনায় ক্রাইস্টচার্চে বিচারপূর্ব শুনানি করে উচ্চ আদালত।
কিন্তু আদালত কার্যবিবরণীর শুরুতে বিচারক ক্যামেরন ম্যান্ডার ঘোষণা দেন যে বাদী এ আবেদন প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে। প্রকৃতপক্ষে, গত আগস্টে এ আবেদন করা হয়েছিল। ফলে এ ব্যাপারে সিদ্ধান্ত দেয়ার কোন কারণ নেই।
২৮ বছর বয়সী অস্ট্রেলিয়ার এ নাগরিক ৫১ জনকে হত্যা, ৪০ জনকে হত্যা প্রচেষ্টা চালানোর এবং সন্ত্রাসী কর্মকান্ডে জড়িত থাকার ঘটনায় কোন দোষ স্বীকার করেনি।
আগামী বছররের ২ জুন ক্রাইস্টচার্চে তার বিচার কার্য শুরু করা হবে।
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.
- New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements
- নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
- রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল
- নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির ইফতার মাহফিল, স্টেট এ্যাসেম্বলীর ২০ হাজার ডলার অনুদানের চেক হস্তান্তর এ্যাসেম্বলীওম্যান জেনিফার রাজকুমারের








