নিউ ইয়র্কে মসজিদ, মন্দির,গির্জায় কালজয়ী লেখক হুমায়ূন আহমেদের জন্য প্রার্থনা

তুলিকা ইশরাত, নিউ ইয়র্ক : গত ৪ এবং ৫ই জুন নিউ ইয়র্ক শহরের অন্যতম আধুনিক সিটি হাসপাতাল বেলভ্যুতে নানান পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসকরা জানান, আগামী ১২ই জুন হুুমায়ূন আহমেদের বৃহদান্ত্রে অস্ত্রোপচার করা হবে এবং এর সময় লাগবে ৪ থেকে ৫ ঘণ্টা। সার্জন জজ মিলারের মতে এই অস্ত্রোপচার ১০০ শতাংশ নিরাপদ এবং অস্ত্রোপচারের মাধ্যমে বাংলা ভাষার এই কালজয়ী লেখক ক্যান্সার নামক ব্যাধি থেকে সম্পূর্ণ নিরাময়ের প্রচুর সম্ভাবনা রয়েছে। ডাক্তারের ভাষায় ফোর্থ স্টেজে ক্যান্সার ধরা পড়লেও ১২টি ক্যামো থেরাপিতে লেখকের ক্যান্সার নিরাময়ে প্রভূত উন্নতি ঘটে। তাই আর থেরাপি না দিয়ে ড. জেইন ও সার্জন জজ মিলারের সমন্বয়ে গঠিত বোর্ড হুমায়ূন আহমেদকে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেয় গত ৭ই মে, ২০১২। এদিকে নিউ ইয়র্কসহ আমেরিকার বিভিন্ন স্টেটের মসজিদ, মন্দির এবং গির্জায় হুমায়ূন আহমেদের অস্ত্রোপচার সফল হওয়ার জন্য এবং তার রোগ নিরাময়ে প্রার্থনা চলছে। নিউ ইয়র্কের বাংলা পত্র-পত্রিকায় হুমায়ূন আহমেদের চিকিৎসার খবর প্রকাশিত হওয়ার পর থেকেই এসব প্রার্থনা অনুষ্ঠান অব্যাহতভাবে চলছে। বাঙালি হিন্দুরা মন্দিরে এবং খ্রিষ্টানরা গির্জায় লেখকের জন্য প্রার্থনা করছেন। একদল খ্রিষ্টান ধর্মযাজক লেখকের বাড়িতে গিয়ে প্রার্থনা করার ইচ্ছা প্রকাশ করেছেন। গত ৩রা জুন নিউ ইয়র্কে ফিরে আসার পরের দিন ৪ঠা জুন সকাল ৯টা থেকে দুপুর ৩টা পর্যন্ত বেলভিউ হাসপাতালে হুমায়ূন আহমেদের বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা চলে বলে লেখকের চিকিৎসার ব্যবস্থাপনায় নিয়োজিত মুক্তধারা নিউ ইয়র্কের কর্ণধার বিশ্বজিত সাহা বলেন। গতকাল ৫ই জুনও ছিল হুমায়ূন আহমেদের এনেসথিয়া বিভাগে পরীক্ষা-নিরীক্ষা। এই বিভাগের ডাক্তার ওয়াইন হাউজ লেখককে কিভাবে এনেসথিয়া দেয়া হবে তা ব্যাখ্যা করেন। দুপুর ২-৩০ মিনিট থেকে প্রায় ৫টা পর্যন্ত বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসকরা ১২ই জুন অস্ত্রোপচারের পথে আর কোন অন্তরায় নেই বলে রায় দেন। ১২ই জুন নিউ ইয়র্ক সময় বিকাল ৩টার মধ্যে অস্ত্রোপচার সম্পন্ন হয়ে যাবে বলে চিকিৎসকদের ধারণা। এরপর লেখক বিকাল সাড়ে ৫টায় ওজোনপার্কের বাসায় ফিরে যান। গত ৩ ও ৪ ঠা জুন লেখকের সঙ্গে হাসপাতালে ছিলেন লেখক পত্নী মেহের আফরোজ শাওন ও বিশ্বজিত সাহা। এছাড়া কথাসাহিত্যিক ড. জ্যোতিপ্রকাশ দত্ত এবং রুমা সাহাও ছিলেন বেশ কিছু সময়। উল্লেখ্য, ১৪ই সেপ্টেম্বর ২০১১ সালে হুমায়ূন আহমেদ কর্কট রোগের চিকিৎসার জন্য নিউ ইয়র্ক আসেন। প্রথমে মেমোরিয়াল সোলান ক্যাটারিং হাসপাতালে ড. স্টিফেন আর ভিচ এর তত্ত্বাবধানে তিনটি ক্যামোথেরাপি নেন। পরে নিউ ইয়র্ক শহরের ম্যানহাটানের বেলভ্যু হাসপাতালে অঙ্কলজি বিভাগের ডা. জেইন এর তত্ত্বাবধানে চিকিৎসা করাতে শুরু করেন। প্রথম পর্যায়ে ৮টি ক্যামোথেরাপি দেয়ার কথা থাকলেও পরে ক্যান্সারের নিরাময়ে কার্যকরী ভূমিকা নেয়ায় সর্বমোট ১২টি ক্যামোথেরাপি দেয়া হয়। বেলভ্যু হাসপাতালের চিকিৎসক ড. জেইন পরবর্তীতে এমআরআই, সিটি স্ক্যানসহ বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা শেষে ক্যান্সার বিভাগের বিভিন্ন বিশেষজ্ঞদের নিয়ে একটি টিম গঠন করা হয়।
- নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল








