নিউইয়র্কের এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের সামনে গুলিতে নিহত ২, আহত ১০ জন

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের সামনে প্রকাশ্যে গুলি চালিয়েছে এক বন্দুকধারী। এতে দুজন নিহত ও ১০ জন আহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে ওই বন্দুকধারীও রয়েছেন। পুলিশ জানিয়েছে, বন্দুকধারী হামলাকারীর নাম জেফরি জনসন (৫৩)। নিউইয়র্কের স্থানীয় সময় সকাল নয়টার কিছুক্ষণ আগে অজ্ঞাত এক বন্দুকধারী তাঁর একজন সহকর্মীকে ম্যানহাটনের ব্যস্ততম সড়কে ফেলে প্রথমে গুলি করেন। এরপর পথচারীদের ওপর প্রকাশ্যে গুলি চালান তিনি। নিউইয়র্কের পুলিশ বিভাগের কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে ওই বন্দুকধারীকে গুলি করেন। পুলিশের ছোড়া একটি গুলিতে তিনি নিহত হন। পুলিশ এ ঘটনার সঙ্গে এখনো সন্ত্রাসের কোনো যোগসূত্র খুঁজে পায়নি। নিউইয়র্ক পুলিশের বরাত দিয়ে রয়টার্স জানায়, বন্দুকধারী চাকরিচ্যুত হওয়ার ঘটনায় সাবেক সহকর্মীর ওপর অতর্কিত হামলা চালান। ওই সহকর্মীর ওপর ক্ষোভ ছিল তাঁর। তবে ক্ষোভের কারণ সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানায়, বন্দুকধারী নির্বিচারে গুলি চালিয়েছেন। এ ঘটনায় আহত অনেককে কাছাকাছি হাসপাতালে নেওয়া হয়েছে। প্রসঙ্গত, চলতি গ্রীষ্মে যুক্তরাষ্ট্রে দুটি রক্তাক্ত গোলাগুলির ঘটনা ঘটল। গত ২০ জুলাই মধ্যরাতে ব্যাটম্যান সিরিজের চলচ্চিত্র ‘দ্য ডার্ক নাইট রাইজেস’ চলার সময় কলোরাডোর একটি প্রেক্ষাগৃহে ঢুকে প্রকাশ্যে গুলি চালান এক বন্দুকধারী। এতে ১২ জন নিহত ও ৫৮ জন আহত হন। এ ঘটনার কয়েক দিন পর ৫ আগস্ট যুক্তরাষ্ট্রের উইকিনসনের মিলাওয়াউকিতে অপর এক বন্দুকধারী একটি শিখ মন্দিরে হামলা চালালে ছয়জন নিহত ও তিনজন গুরুতর আহত হন।প্রথম আলো
- নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল










