নিউ ইয়র্কে দু’দিনের এবিসি কনভেনশন শুরু ২৩শে জুন
এনা: ‘এসো দেশ গড়ি’ স্লোগানে উজ্জীবিত হয়ে এশিয়া, আমেরিকা, অস্ট্রেলিয়া এবং ইউরোপের নতুন প্রজন্মের মেধাবী এবং পেশাজীবীদের অংশগ্রহণে দু’দিনের ‘এবিসি কনভেনশন’ (আমেরিকা-বাংলাদেশ-কানাডা সম্মেলন) ২৩শে জুন শুরু হচ্ছে। এর উদ্বোধন করবেন লন্ডনের টাওয়ার হ্যামলেট সিটি মেয়র লুৎফর রহমান এবং উদ্বোধনী অনুষ্ঠানে মূল বক্তব্য রাখবেন বাংলাদেশের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি এস কে সিনহা। এ সম্মেলনে বাংলাদেশের মর্যাদাকে বিশ্বব্যাপী মহিমান্বিত করেছেন এমন ৭ বাংলাদেশী এবং বাংলাদেশের সর্বোচ্চ সম্মানসূচক এওয়ার্ড পেয়েছেন এমন ৩ প্রবাসীকেও বিশেষ সম্মান জানানো হবে। এবারের সম্মেলনে ১১টি বিষয়ের সেমিনারে অংশ নিচ্ছেন দেড় শতাধিক পেশাজীবী- যারা সবাই নিজ নিজ বিষয়ে বিশেষজ্ঞ। সম্মেলন কমিটির আহবায়ক সাঈদ-উর রব এনাকে জানান, বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে তৃতীয় শক্তির আবির্ভাবের প্রয়োজন রয়েছে কিনা, বাংলাদেশের আর্থ-সামাজিক অবকাঠামোর উন্নয়নে প্রবাসীরা কীভাবে সহায়তা করতে পারে, আউটসোর্সিংয়ের বিশ্বে বাংলাদেশ কেন এখনও পিছিয়ে রয়েছে, প্রবাসে জন্মগ্রহণকারী প্রজন্মের বিয়ে নিয়ে অভিভাবকের সঙ্গে দূরত্ব ক্রমান্বয়ে বাড়ছে কেন ইত্যাদি বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হবে। কনভেনশনের অতিথির তালিকায় আরও রয়েছেন, সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন রাষ্টবিজ্ঞানী ড. জিল্লুর রহমান সিদ্দিকী, বাংলাদেশের প্রথম রোডস স্কলার ড. ফখরুদ্দিন আহমদ, বিবিসির বাংলা বিভাগের প্রধান সাবির মোস্তফা, ভয়েস অব আমেরিকার বাংলা বিভাগের প্রতিষ্ঠাতা প্রধান সৈয়দ জিয়াউর রহমান, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী আপেল মাহমুদ প্রমুখ। এ কনভেনশনের সংবাদ কভার করতে চীন, লন্ডন, ভারত, কানাডা, বাংলাদেশ থেকেও এসেছেন সাংবাদিক। নিউ ইয়র্ক সিটি মেয়রের প্রতিনিধি হিসেবে সম্মেলনে বক্তব্য দেবেন ইমিগ্রেশন কমিশনার ফাতিমা শ্যামা। এ কনভেনশন অনুষ্ঠিত হবে বিশ্ববিখ্যাত ‘এস্টোরিয়া ওয়ার্ল্ডম্যানোর’-এ। কলকাতা এবং বাংলাদেশের প্রখ্যাত কয়েকজন শিল্পীও রয়েছেন বিনোদনের জন্য।
- নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল








