নিউ ইয়র্ক টাইমসের ১৬টি আঞ্চলিক সংবাদপত্র বিক্রির সিদ্ধান্ত

ডেস্ক: ১৪ কোটি ৩০ লাখ ডলারে ১৬টি আঞ্চলিক সংবাদপত্র বিক্রির সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক টাইমস করপোরেশন প্রতিষ্ঠানটি। অতিরিক্ত ব্যয় সঙ্কোচন বা কৃচ্ছ্রসাধনের লক্ষ্যেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানায় কর্তৃপক্ষ। এদিকে দক্ষিণ-পূর্ব আমেরিকা ও ক্যালিফোর্নিয়া অঞ্চলের ১৬টি সংবাদপত্রের নতুন মালিকানা পাচ্ছে হ্যালিফ্যাক্স মিডিয়া হোল্ডিংস নামের একটি প্রতিষ্ঠান। সমপ্রতি স্থানীয়ভাবে এসব অঞ্চলের পাঠক সংখ্যা কমে যাওয়া এর অন্যতম একটি কারণ। এদিকে নিউ ইয়র্ক টাইমস করপোরেশন এক বিবৃতিতে বলেছে, প্রধান নির্বাহী জ্যানেট রবিনসন আকস্মিকভাবে অবসরের সিদ্ধান্ত ঘোষণা করার কিছুদিনের মধ্যেই আঞ্চলিক সংবাদপত্রগুলো বিক্রির এ সিদ্ধান্ত নেয়া হলো। এদিকে ক্রয়কারী প্রতিষ্ঠান হ্যালিফ্যাক্স মিডিয়া দক্ষিণ আমেরিকা থেকে প্রকাশিত বেশকিছু সংবাদপত্রের মালিক-প্রতিষ্ঠান। জনপ্রিয় ডেইটোনা বিচ নিউজ জার্নালের মালিক এ প্রতিষ্ঠানটি।মানবজমিন
- নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল








