Tuesday, 10 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

নিউ ইয়র্ক টাইমসে মাহমুদ আব্বাস, ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিন

অনলাইন ডেস্ক পঠিত: 162 বার

প্রকাশিত: May 19, 2011 | 1:14 AM

ইউএসএনিউজ ডেস্ক: ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে আন্তর্জাতিক সমপ্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। জাতিসংঘকে উদ্দেশ্য করে নিউ ইয়র্ক টাইমসে একটি মন্তব্য কলামে তিনি এ আহ্বান জানিয়েছেন। সেপ্টেম্বরে বসছে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন। তা সামনে রেখে মাহমুদ আব্বাস লিখেছেন, যুক্তরাষ্ট্রের রাজনৈতিক চাপ অধিকৃত পশ্চিমতীরে ইসরাইলি বসতি স্থাপন বন্ধ করতে পারেনি। সে সঙ্গে তিনি আরও বলেন, নিজেদের একটি রাষ্ট্রের জন্য ফিলিস্তিনিরা অনন্তকাল ধরে অপেক্ষা করে থাকতে পারে না। সব বন্ধুত্বপূর্ণ ও শান্তিপ্রিয় রাষ্ট্রকে ১৯৬৭ সালের সীমানা অনুসারে আমাদের রাষ্ট্রের স্বীকৃতির আকাঙ্ক্ষা এবং জাতিসংঘে এ রাষ্ট্রের অন্তর্ভুক্তিকে সমর্থনের আহ্বান জানাচ্ছি। ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর যুক্তরাষ্ট্র সফরের তিনদিন আগে আব্বাসের এ মতামত কলামটি প্রকাশিত হলো। এ সফরে নেতানিয়াহু হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে বৈঠক করবেন।

ট্যাগ:
Situs Streaming JAV