Friday, 6 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির ইফতার মাহফিল, স্টেট এ্যাসেম্বলীর ২০ হাজার ডলার অনুদানের চেক হস্তান্তর এ্যাসেম্বলীওম্যান জেনিফার রাজকুমারের বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নিউইয়র্ক স্টেট কমান্ড ও সিনিয়র সিটিজেন ফোরাম অব বাংলাদেশী কমিউনিটি’র ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশ কনস্যুলেটে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন
সব ক্যাটাগরি

নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ

অনলাইন ডেস্ক পঠিত: 196 বার

প্রকাশিত: March 3, 2026 | 2:33 PM

সুব্রত চৌধুরী- নিউ জার্সি রাজ্যের এগ হারবার সিটির পোমনা জৈন হিন্দু মন্দিরের মিলনায়তনে গত ২৮ ফেব্রুয়ারি শনিবার সন্ধ্যায় গীতি নৃত্যনাট‍্য শিবলীলা মঞ্চস্থ হয়েছে । নভরানা ডান্স একাডেমির শিল্পীদের মনোজ্ঞ পরিবেশনা দর্শকরা প্রাণভরে উপভোগ করেন।
শিবলীলা মানে মহাদেবের সেই সব রহস্যময়, প্রতীকপূর্ণ কর্ম যা বিশ্বজগতের ভারসাম্য রক্ষা ও আত্মার মুক্তির পথ দেখায়। তাঁর প্রতিটি লীলাই গভীর আধ্যাত্মিক বার্তা বহন করে। শিবের প্রধান লীলাগুলো হলো-সমুদ্র মন্থনে নীলকণ্ঠ রূপ,তাণ্ডব নৃত্য (নটরাজ),অর্ধনারীশ্বর রূপ, ভক্তদের রক্ষা।
শিবলীলা পরিচালনায় ছিলেন ভরসা নায়েক, বিভিন্ন চরিত্রে অভিনয় করেন সন্দীপ সপরকার, নেহা সুমিত, মাধুরা লোহিত,হর্ষ প্রমুখ। সত্তরজন কলাকুশলী এতে অংশগ্রহণ করেন। বিপুল সংখ্যক দর্শক আড়াই ঘণ্টাব‍্যাপী মনোজ্ঞ এই গীতি নৃত্যনাট‍্য প্রাণভরে উপভোগ করেন ।
আয়োজকদের পক্ষে বিনোদ ভেলোর ও দীপক শাহ অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান।

সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV