নিউ জার্সির পেটারসনের প্রথম বাংলাদেশি কাউন্সিলর আখতারুজ্জামান ফয়সল

যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের দ্বিতীয় বৃহত্তম নগরী পেটারসন সিটি কাউন্সিল নির্বাচনে তিন তিনবারের নির্বাচিত একজন কাউন্সিলরকে হারিয়ে বাংলাদেশি আখতারুজ্জামান ফয়সল ছিনিয়ে এনেছেন বিজয়ের মালা। গত মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে এই নির্বাচন। নির্বাচনে পেটারসন সিটি বাংলাদেশি অধ্যুষিত আসন থেকে তিন তিনবারের নির্বাচিত কাউন্সিলর আসলাম গাওসহ ৪ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। কিন্তু বাংলাদেশি আখতারুজ্জামান ফয়সল মূল প্রতিদ্বন্দ্বী কাউন্সিলর আসলাম গাওকে প্রায় ৬শ ভোটের ব্যবধানে পরাজিত করে বিজয়ী হয়েছেন। নিউজ ওয়ার্ল্ড ,আখতারুজ্জামান ফয়সল হচ্ছেন যুক্তরাষ্ট্রে প্রথম বাংলাদেশি, যিনি পেটারসনের মতো বিশাল সিটির কাউন্সিলর নির্বাচিত হলেন। যুক্তরাষ্ট্রের বিভিন্ন মিডিয়া আমেরিকান মূলধারার রাজনীতিতে বাংলাদেশিদের ক্রমবর্ধমান অগ্রযাত্রার বড় প্রমাণ হিসেবে এই বিজয়কে উল্লেখ করেছে। পেটারসন সিটির জনসংখ্যা প্রায় দেড় লাখ। এর মধ্যে বাংলাদেশি প্রায় ১০ হাজার।পেটারসন সিটি কাউন্সিলের নির্বাচন মঙ্গলবার সকাল থেকে শুরু হয়। রাত ৯টার দিকে নির্বাচনের ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশন। এর মধ্যে মোহাম্মদ আখতারুজ্জামানের বিজয় খবর ছড়িয়ে পড়ে বিদ্যুৎ বেগে সর্বত্র। হাজারো বাংলাদেশিসহ ইমিগ্র্যান্টরা ছুটে আসেন নির্বাচন কেন্দ্রের সামনে। এ সময় উৎফুল্ল শত মানুষের উচ্ছ্বাস আনন্দে মেতে ওঠে পেটারসন সিটি। রাতেই নবনির্বাচিত বাংলাদেশিকে নিয়ে আনন্দ মিছিল বের করে বাংলাদেশিসহ অন্যরা। এ সময় উপস্থিত জনতার উদ্দেশে নবনির্বাচিত কাউন্সিলর আখতারুজ্জামান ফয়সল বলেন, এই বিজয় বাংলাদেশের, এ বিজয় বাংলাদেশিদের। নির্বাচনে সহযোগিতার জন্য তিনি সবার প্রতি কৃতজ্ঞতা জানান।তিনি বলেন, পেটারসন সিটিতে বাংলাদেশিসহ সবার নিরাপত্তা, জায়গা-জমির খাজনা কমানো ও জনগণের জীবনমানের উন্নয়নের স্লোগান নিয়ে আমি মাঠে নেমেছিলাম। এখন প্রথম কাজ হবে লে-অফপ্রাপ্ত সিটির ১২৫ জন পুলিশ অফিসারকে পুনঃনিয়োগের উদ্যোগ নেওয়া। মানুষের নিরাপত্তার স্বার্থে এটা অবশ্য করণীয় হয়ে দাঁড়িয়েছে। এরপর শত মানুষের ফুলেল শুভেচ্ছার মধ্যে তিনি ফিরে আসেন ঘরে। উল্লেখ্য, মোহাম্মদ আখতারুজ্জামানের বাড়ি সিলেট সদরের খালমুখ বাজারে। ১৯৮৮ সালে মাত্র ১৪ বছর বয়সে তিনি যুক্তরাষ্ট্রে আসেন। পেশাগতভাবে তিনি সফটওয়্যার ইঞ্জিনিয়ার। আখতারুজ্জামান ৯ ও ৪ বছর বয়সী দুই কন্যার জনক। নিউ ইয়র্ক সিটির অদূরেই পেটারসন অবস্থিত। নিউ ইয়র্ক থেকে গাড়িতে পেটারসন মাত্র ৪০ মিনিটের রাস্তা। নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে নিউজ ওয়ার্ল্ডের সঙ্গে আলাপকালে আখতারুজ্জামান ফয়সল বলেন, বাংলাদেশিরা ঐক্যবদ্ধ যে কোনও অসাধ্যকে সাধন করা সম্ভব এর প্রকৃষ্ট প্রমাণ হচ্ছে পেটারসনের নির্বাচন। এজন্য তিনি সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
- New York Attorney General James Releases Statement on Live Nation Trial
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.
- New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements
- নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল








