নিজের ব্যক্তিগত জেট প্লেন ব্যবহারের অনুমতি!
হলিউড সুপারস্টার টম ক্রুজ এখন ব্যস্ত সময় কাটাচ্ছেন তার নতুন ছবি ‘অবলিভিওন’-এর শুটিংয়ে। টম ক্রুজ ছাড়াও এই ছবিতে অভিনয় করছেন মরগান ফ্রিম্যান এবং অ্যানড্রিয়া রাইজবরো। এই ছবির শুটিং চলাকালে ছবির সেটের একজন কর্মী ডেভিড মারাত্মক আহত হন প্রায় পঞ্চাশ কেজি ওজনের একটি পাথরের আঘাতে। আকস্মিক এই দুর্ঘটনায় অনেকেই বিচলিত হয়ে উঠলেও টম ক্রুজ কিন্তু মোটেও বিচলিত হননি। বরং ডেভিডের চিকিত্সার জন্য তিনি ব্যস্ত হয়ে ওঠেন। এমনকি দ্রুত ডেভিডকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য তিনি নিজের ব্যক্তিগত জেট প্লেনটি ব্যবহারের অনুমতি দিয়ে দেন। পরে তিনি ডেভিডকে দেখতে যান হাসপাতালে। সেখানে ডেভিডের পরিবারের প্রতি সহমর্মিতাও দেখিয়েছেন তিনি।ইত্তেফাক
সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল








