নির্বাচনী প্রচারণা চাঙ্গা করতে বাস ট্যুরে বেরুচ্ছেন রিপাবলিকান দলীয় মার্কিন প্রেসিডেন্ট পদপ্রার্থী মিট রমনি
রিপাবলিকান দলীয় মার্কিন প্রেসিডেন্ট পদপ্রার্থী মিট রমনি তার নির্বাচনী প্রচারণা জোরদারের লক্ষ্যে ওহাইওজুড়ে বাস ট্যুরে বেরুতে যাচ্ছেন। নির্বাচনী প্রচারণার চেয়ে তহবিল সংগ্রহে বেশি সময় ব্যয়ের জন্য রমনি গত সপ্তাহে সমালোচনার মুখে পড়েন। মঙ্গলবার শুরু হতে যাওয়া এ ট্যুরের মাধ্যমে রমনি ও তার রানিংমেট পল রায়ান গুরুত্বপূর্ণ এ জয় নির্ধারণী রাজ্যে সরাসরি ভোটারদের কাছে পৌঁছার সুযোগ পাবেন। গত সপ্তাহে সরকার-নির্ভর পরজীবী আখ্যা দিয়ে ৪৭ শতাংশ আমেরিকানকে খাটো করার জন্য নিন্দা কুড়ানোর পর অর্থনৈতিক বার্তা নিয়ে ফের প্রচার মঞ্চে ফিরে আসছেন ওবামার প্রতিদ্বন্দ্বী মিট রমনি। সোমবার কলোরাডোতে এক নির্বাচনী প্রচারণার পর রমনি বলেন, তিনি ও রায়ান বাস ট্যুরকালে যত বেশি সংখ্যক লোকের সঙ্গে সম্ভব কথা বলবেন, ৬ নভেম্বরের নির্বাচনের ৬ সপ্তাহ আগে রমনি জোর দিয়ে বলেন, তিনি নির্বাচনে বিজয়ে পথেই এগুচ্ছেন। যদিও জনমত জরিপে তিনি বারাক ওবামার চেয়ে পিছিয়ে রয়েছেন। এবিসি নিউজের সঙ্গে এক সংক্ষিপ্ত সাক্ষাত্কারে প্রচারণার মাধ্যমে জনগণের কাছে বার্তা পৌঁছছে দিতে পারায় সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, আমার মনে এ বিষয়ে কোনো সংশয় নেই যে আমরা জিতে যাচ্ছি।এএফপি
- নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল








