Friday, 13 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY” নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

নুহাশপল্লীতেই জনপ্রিয় ঔপন্যাসিক, নাট্যকার ও চলচ্চিত্র নির্মাতা হুমায়ূন আহমেদের দাফন

অনলাইন ডেস্ক পঠিত: 76 বার

প্রকাশিত: July 21, 2012 | 1:32 PM

হুমায়ূন আহমেদ, এক কিংবদন্তির নাম 

জনপ্রিয় ঔপন্যাসিক, নাট্যকার ও চলচ্চিত্র নির্মাতা হুমায়ূন আহমেদের মরদেহ আগামী সোমবার সকালে দেশে এসে পৌঁছাবে। ওই দিনই বেলা ১১টার দিকে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য তাঁর মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হবে। পরের দিন মঙ্গলবার বাদ জোহর তাঁর প্রিয় স্থান নুহাশপল্লীতে তাঁর মরদেহ দাফন করা হবে বলে বার্তা সংস্থা বাসসের এক খবরে বলা হয়েছে। হুমায়ূন আহমেদের ছোট ভাই লেখক ও কার্টুনিস্ট আহসান হাবীব জানান, এমিরেটস এয়ারলাইনসের একটি বিমানে করে তাঁর মরদেহ দেশে আনা হচ্ছে। বিমানের টিকিট সংকটের কারণে তাঁর মরদেহ কাল রোববারের পরিবর্তে সোমবার আসছে বাংলাদেশে। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি মরদেহ নিয়ে যাওয়া হবে তাঁর প্রিয় বাসভবন ধানমন্ডির ‘দক্ষিণা হাওয়া’য়। সেখানে আত্মীয়স্বজন ও প্রতিবেশীদের শ্রদ্ধা নিবেদনের জন্য মরদেহ কিছুক্ষণ রাখা হবে। এরপর সম্মিলিত সাংস্কৃতিক জোটের উদ্যোগে জাতির শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য দক্ষিণা হাওয়া থেকে তাঁর মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নিয়ে আসা হবে। আহসান হাবীব আরও বলেন, ‘আমাদের পরিবারের সদস্যবৃন্দ ও ঘনিষ্ঠ আত্মীয়স্বজন আজ (শনিবার) নিউইয়র্কের স্থানীয় সময় রাত ১১টা ২০ মিনিটে মরদেহের সঙ্গে নিউইয়র্ক থেকে ঢাকার উদ্দেশে রওনা দেবেন।’ সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহসভাপতি গোলাম কুদ্দুছ জানান, সোমবার বেলা ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনারে নিয়ে আসা হবে জাতির শ্রেষ্ঠ সন্তান হুমায়ূন আহমেদের মরদেহ। এখানে সর্বস্তরের মানুষের শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য মরদেহ রাখা হবে বেলা দুইটা পর্যন্ত। একটি শোক বইও খোলা হবে এখানে। শহীদ মিনার থেকে তাঁর মরদেহ জাতীয় ঈদগাহ মাঠে নিয়ে যাওয়া হবে। সেখানে বেলা আড়াইটায় জানাজা অনুষ্ঠিত হবে। পরে মরদেহ রাখা হবে বারডেমের হিমঘরে। পরের দিন মঙ্গলবার বাদ জোহর তাঁর মরদেহ দাফন করা হবে  তাঁরই হাতে গড়া প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি নুহাশপল্লীতে। আজ শনিবার বিকেল চারটায় জোটের এক সভায় এ সিদ্ধান্ত হয়েছে বলে জানান গোলাম কুদ্দুছ। এতে জোটের সভাপতি নাসির উদ্দীন ইউসুফ বাচ্চু ছাড়া আরও উপস্থিত ছিলেন পুলিশের ডিসি মোস্তাক আহমেদ। হুমায়ূন আহমেদ দীর্ঘ নয় মাস কোলন ক্যানসারের বিরুদ্ধে লড়াই করে গত বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ১১টা ২০ মিনিটে নিউইয়র্কের বেলভিউ হাসপাতালে মারা যান। সেখানে শুক্রবার বাদ জুমা তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হয় জ্যামাইকা মুসলিম সেন্টারে। বাসস।প্রথম আলো

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV