Tuesday, 10 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

নেত্রকোনা জেলা এসোসিয়েশন ইউএসএ’র সাধারণ সভায় নতুন কমিটি : সভাপতি মোস্তফা, সাধারণ সম্পাদক আনোয়ারুল ভূইয়া

অনলাইন ডেস্ক পঠিত: 15 বার

প্রকাশিত: November 27, 2018 | 9:22 AM

https://www.facebook.com/USANewsNY/videos/261548234518886/

ইউএসএনিউজঅনলাইন.কম : প্রবাসে বাংলাদেশীদের অন্যতম আঞ্চলিক সংগঠন নেত্রকোনা জেলা এসোসিয়েশন ইউএসএ’র সাধারণ সভা গত ২৫শে নভেম্বর রোববার সন্ধ্যায় ব্রঙ্কসের বাংলা গার্ডেন পার্টি হলে অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি মো. বজলুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম আনোয়ারের পরিচালনায় এ সভায় সাবেক ও বর্তমান কর্মকর্তাসহ সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় আগামী ২০১৯-২০২০ সালের জন্য নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়।


নতুন কমিটির কর্মকর্তারা হলেন : সভাপতি মোস্তফা জামান ইদ্রিছী, সহ সভাপতি মো. বজলুর রহমান নয়ন, সাধারণ সম্পাদক মো. আনোয়ারুল আলম ভূইয়া, সহ সাধারণ সম্পাদক শাহজান সফিক, সাংগঠনিক সম্পাদক শওকত জাহান খান, সহ সাংগঠনিক সম্পাদক মো. রফিকুল ইসলাম এবং কোষাধ্যক্ষ মো. মুখলেসুর রহমান সুজন।
পূর্ণাঙ্গ কমিটির নাম আগামী ১৬ ডিসেম্বরের মধ্যে ঘোষণা করা হবে বলে সভায় সিদ্ধান্ত হয়।
এদিকে, সভায় নব নির্বাচিত সভাপতি মোস্তফা জামান ইদ্রিছী সংগঠনের সাফল্যের জন্য বিদায়ী কমিটির কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।
নব নির্বাচিত সাধারণ সম্পাদক মো. আনোয়ারুল আলম ভূইয়া সাবেক কর্মকর্তাদের অবদানকে শ্রদ্ধার সাথে স্মরণ করে ঐক্যবদ্ধভাবে সংগঠনকে সামনের দিকে এগিয়ে নেয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

https://www.facebook.com/USANewsNY/videos/294965381350750/

ট্যাগ:
Situs Streaming JAV