নয়তলা থেকে সন্তানকে ফেলে হত্যা করলো পাষণ্ড মা
ডেস্ক: রাশিয়ার মধ্যাঞ্চলীয় রিয়াজান শহরের এক মা তার ৯ মাস বয়সী পুত্র সন্তানটিকে ৯ তলার ওপর থেকে ফেলে হত্যা করেছে। ঘটনার দিন ঘাতক মা স্থানীয় চাইল্ড ওয়েলফেয়ার কর্মকর্তাদের ফোন করে তার বাড়িতে যেতে বলে। অভিযোগে সে জানায়, সদ্য ভূমিষ্ঠ হওয়া পুত্র-সন্তানটিকে ঠিকমতো দেখাশোনা করছে না তার মেয়ে। আর এটা নিয়ে বেশ উৎকণ্ঠায় থাকতে হয় তাকে। পুলিশের দেয়া বিবৃতিতে বলা হয়েছে, ওই নারী বেশ দ্বিধাগ্রস্ত ও মানসিকভাবে বিপর্যস্ত ছিল। পুলিশের সঙ্গে এক কথোপকথনে জীবনের প্রতিবন্ধকতায় পূর্ণ সংগ্রামমুখর জীবন নিয়ে একের পর এক অভিযোগ করছিল। আলোচনার একপর্যায়ে সে তার কোলে থাকা সন্তানটিকে জানালা দিয়ে নয়তলা থেকে নিচে ছুঁড়ে ফেলে। সেখানে থাকা পুলিশের এক কর্মকর্তা দৌড়ে সিঁড়ি দিয়ে নিচে নামেন। ডাক্তার ডাকতে দেরি করেননি। কিন্তু শেষরক্ষা হয়নি। নয়তলা পড়ার পরই ফুটফুটে শিশুটি দুনিয়া ছেড়ে চিরবিদায় নেয়।মানবজমিন
সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল








