পঞ্চইন্দ্রিয় আসছে কম্পিউটারে!

আইবিএম জানিয়েছে, আগামী পাঁচ বছরের মধ্যে এমন কম্পিউটার তৈরি হবে, যা হবে মানুষের মতোই অনুভূতিসম্পন্ন। কম্পিউটারে থাকবে পঞ্চইন্দ্রিয়ের অনুভূতি শনাক্ত করার প্রযুক্তি। এর ফলে দেখা, শোনা, গন্ধ নেয়া, স্বাদ শনাক্তকরণ এবং স্পর্শের অনুভূতি বুঝতে পারবে কম্পিউটার। আইবিএমের বরাদ দিয়ে এই খবর দিয়েছে ম্যাশএবল। এখন এক সেকেন্ডেরও কম সময়ে যে কোনো দেশে বসে জানা সম্ভব হাজার মাইল দূরের জিম্বাবুয়ে বা অন্য কোনো দেশের আবহাওয়া পরিস্থিতি। কিন্তু আপনি যদি কম্পিউটারকে বলেন, এক টুকরা কাপড় ধরে অনুভূতি জানাতে, কিংবা ভালো একটা স্যুপের গন্ধ শুঁকে দেখতে—কম্পিউটারটি অসহায় হয়ে পড়বে। কিন্তু আইবিএম জানাচ্ছে, আগামী পাঁচ বছরের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যাপক অগ্রগতি দেখা যাবে কম্পিউটারে। ডিভাইসটি মানুষের সহকারী হিসেবে কাজ করবে বলে জানিয়েছে তারা। এতে গতানুগতিক কম্পিউটিং সিস্টেমের চেয়ে ভিন্ন কম্পিউটিং সম্ভব হবে বলে জানিয়েছে আইবিএম। একে বলা হচ্ছে ‘কগনিটিভ কম্পিউটিং’। সাধারণ কম্পিউটারের সঙ্গে এর পার্থক্য হচ্ছে, ট্রেইনিংয়ে। কগনিটিভ কম্পিউটিংয়ে কোনো ভুল সিদ্ধান্ত বারবার দেবে না। যদি কোনো ভুল সিদ্ধান্ত চলেও আসে, তাহলে এটি পদ্ধতি পরিবর্তন করে আবার চেষ্টা করবে। এভাবে সঠিক তথ্য যাচাই করে ফলাফল দেবে কম্পিউটার, যা এখনকার কম্পিউটারে নেই। সূত্র : বিডিনিউজ/আমার দেশ
সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
- যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল
- যুক্তরাষ্ট্র যুবদল নেতা জাকির এইচ চৌধুরীর সংবাদ সম্মেলন: রাজনৈতিক প্রতিপক্ষ আদালত কর্তৃক মীমাংসিত বিষয় নিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে
- নিউইয়র্কে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কে আমেরিকান ট্রাভেল এজেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”








