Wednesday, 11 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

পদত্যাগ করছেন মার্কিন সন্ত্রাস বিরোধী সংস্থার প্রধান মাইকেল লেইটার

অনলাইন ডেস্ক পঠিত: 19 বার

প্রকাশিত: June 12, 2011 | 12:31 AM

ইউএসএনিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের সন্ত্রাস বিরোধী সংস্থার শীর্ষ কর্মকর্তা মাইকেল লেইটার (৪২) আগামী মাসে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। নিউ ইয়র্ক টাইমসের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ন্যাশনাল কাউন্টার টেরোরিজম সেন্টারের (এনসিটিসি) পরিচালক লেইটার ৮ই জুলাই পদত্যাগ করবেন। এ সময় তিনি প্রেসিডেন্ট বারাক ওবামা প্রশাসনের ন্যাশনাল সিকিউরিটি টিমের সর্বোচ্চ পর্যায়ে বিশৃঙ্খলার কথাও উল্লেখ করেছেন। লেইটার হচ্ছেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থার হাতেগোনা জ্যেষ্ঠ কর্মকর্তাদের অন্যতম। তিনি এর আগে বুশ প্রশাসনের অধীনেও কাজ করেছেন। প্রেসিডেন্ট বারাক ওবামা ক্ষমতায় আসার পর তাকে দায়িত্বে পুনর্বহাল রেখেছেন। এদিকে লেইটারের পদত্যাগের সিদ্ধান্ত এমন সময়ে এলো যখন হোয়াইট হাউসের একটি নতুন সন্ত্রাস বিরোধী কৌশল প্রকাশ করার প্রস্তুতি চলছে। এ কৌশল পরিকল্পনায় লেইটারেরও অবদান ছিল। ওদিকে লেইটার বলেছেন, তিনি ব্যক্তিগত কারণেই দায়িত্বে ইস্তফা দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি তার পরবর্তী উত্তরসূরিকে দায়িত্ব হস্তান্তর প্রসঙ্গে বলেছেন, আমরা যে ধরনের সমস্যা মোকাবিলা করি, তার সমাধানে নতুনদেরকে সুযোগ করে দেয়া প্রয়োজন। ওদিকে হোয়াইট হাউস থেকে দেয়া এক বিবৃতিতে প্রেসিডেন্ট বারাক ওবামা মাইকেল লেইটারের কাজের প্রশংসা করেছেন। ওবামা তাকে ‘বিশ্বাসী উপদেষ্টা’ হিসেবে সম্বোধন করে বলেছেন, যুক্তরাষ্ট্রের নিরাপত্তায় আঘাত হানতে পারে- এমন বিভিন্ন সন্ত্রাসী কার্যকলাপ সম্পর্কে লেইটার তাকে বিশ্লেষণের মাধ্যমে সূক্ষ্ম ও অন্তর্নিহিত ধারণা দিতেন। এদিকে এনসিটিসিতে নতুন নিয়োগ পাওয়া ডেপুটি ডিরেক্টর অ্যান্ডু লিপম্যানই সংস্থাটির ভারপ্রাপ্ত প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন। তবে, পরিচালক পদে উপযুক্ত কাউকে পাওয়া গেলে পূর্বের পদেই বহাল রাখা হবে তাকে।মানবজমিন

ট্যাগ:
Situs Streaming JAV