পদ্মাসেতুর অর্থায়ন বাতিলের প্রতিবাদে বিশ্বব্যাংকের সামনে প্রবাসীদের বিক্ষোভের সাড়া মিলেছে!
ওয়াশিংটন ডিসি : বাংলাদেশের বহুল আলোচিত পদ্মা সেতুর বিশ্বব্যাংক কর্তৃক ঋনচুক্তি বাতিলের প্রতিবাদে গত ১১ জুলাই ওয়াশিংটনস্থ বিশ্বব্যাংকের সদও দফতরের সামনে প্রবাসীদেও বিক্ষোভের সাড়া মিলেছে। ১৩ জুলাই শুক্রবার বিক্ষোভের আয়োজক সংগঠন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ সভাপতি ড. সিদ্দিকুর রহমানের সাথে যোগাযোগ করেছে বিশ্বব্যাংকের সাউথ এশিয়ান ডেস্কের ভারত বাংলাদেশ বিষয়ক প্রতিনিধি।
শুক্রবার সকাল সাড়ে ১১টার সময় বিশ্বব্যাংকের ভারত বাংলাদেশ বিষয়ক প্রতিনিধি কামিলা পারিয়াদি এক টেলিফোন বার্তায় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ সভাপতি ড. সিদ্দিকুর রহমানের সাথে যোগাযোগ করেন এবং বলেন, বিশ্বব্যাংক গত ১১ জুলাই বাংলাদেশের বহুমুখী পদ্মাসেতুর ঋনচুক্তি বাতিলের প্রতিবাদে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বিশ্বব্যাংক কর্তৃপক্ষকে প্রদানকৃত স্মারকলিপি গ্রহন করেছে এবং আগামী সপ্তাহের যেকোন সময় স্মারকলিপির জবাব দেয়া হবে।
- নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল








