পপসম্রাট আজম খান আর নেই

ইউএসএনিউজ ডেস্ক: পপসম্রাট আজম খান গতকাল সকাল ১০টা ২০মিনিটে সম্মিলিত সামরিক হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে….রাজিউন)। ক্যান্সারাক্রান্ত আজম খানের বয়স হয়েছিলো ৬১ বছর। তাকে কয়েকদিন আগেই স্কয়ার হাসপাতাল থেকে সিএমএইচে নেওয়া হয়। সুত্র জানায়, আজম খানের দাফনসহ পরবর্তী আনুষ্ঠানিকতা সম্মিলিত সাংস্কৃতিক জোটসহ অন্য সাংস্কৃতিক নেতাদের সঙ্গে আলোচনার পর ঠিক হবে। শরীরের বিভিন্ন অংশে ক্যান্সার ছড়িয়ে পড়ায় আজম খানের শারীরিক অবস্থার উন্নতির কোনো আশা দিতে পারেননি চিকিৎসকরা। নয় দিন আগে আজম খানের অবস্থার অবনতি ঘটে। সে দিন থেকেই স্কয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন বাংলাদেশে পপ সঙ্গীতের এই অগ্রপথিককে।
সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল
- New York Attorney General James Releases Statement on Live Nation Trial
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








