পপ সম্রাট মাইকেল জ্যাকসনের মৃত্যুর ঘটনায় দোষী সাব্যস্ত চিকিৎসক
ইউএসএ নিউজ ডেস্ক: পপ সম্রাট মাইকেল জ্যাকসনের মৃত্যুর ঘটনায় দোষী সাব্যস্ত হয়েছেন তার চিকিৎসক কনরাড মারে। ছয় সপ্তাহ শুনানি চলার পর লস অঞ্জেলেসের আদালত সোমবার এই রায় দেয়। ১২ সদস্যের জুরি বোর্ড সর্বসম্মতভাবে দোষী সাব্যস্ত করে কনরাডকে। ২৯ নভেম্বর তার সাজা ঘোষণা করা হবে। রায়ের পর ডা. কনরাড মারেকে (৫৮) যখন হাতকড়া পড়িয়ে আদালত থেকে কারাগারে নেওয়া হচ্ছিল, বাইরে অপেক্ষমান জ্যাকসনভক্তরা তখন উল্লাসে ফেটে পড়ে। রায়ের সময় আদালতে উপস্থিত ছিলেন জ্যাকসনের পরিবারের সদস্যরাও। ২০০৯ সালের ২৫ জুন লস এঞ্জেলেসের বাড়িতে পঞ্চাশ বছর বয়সে মারা যান পপ তারকা মাইকেল জ্যাকসন।
সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল








