Saturday, 7 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির ইফতার মাহফিল, স্টেট এ্যাসেম্বলীর ২০ হাজার ডলার অনুদানের চেক হস্তান্তর এ্যাসেম্বলীওম্যান জেনিফার রাজকুমারের বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নিউইয়র্ক স্টেট কমান্ড ও সিনিয়র সিটিজেন ফোরাম অব বাংলাদেশী কমিউনিটি’র ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশ কনস্যুলেটে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন
সব ক্যাটাগরি

পবিত্র কোরআনে হাত রেখে নিউইয়র্ক সিটির প্রথম মুসলিম মেয়র হিসেবে শপথ নিলেন মামদানি

অনলাইন ডেস্ক পঠিত: 193 বার

প্রকাশিত: January 2, 2026 | 11:37 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : পবিত্র কোরআনে হাত রেখে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় শহর নিউইয়র্ক সিটির প্রথম মুসলিম মেয়র হিসেবে শপথ নিলেন জোহরান মামদানি। নতুন বছরের প্রথম প্রহরে ম্যানহাটনের ঐতিহাসিক কিন্তু পরিত্যক্ত সিটি হল সাবওয়ে স্টেশনে অনাড়ম্বর আয়োজনে তিনি দায়িত্ব গ্রহণ করেন।


নিউইয়র্ক অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেল লেটিটিয়া জেমস তাকে শপথবাক্য পাঠ করান। পাশে ছিলেন মামদানির স্ত্রী রামা দুয়াজি। শপথ শেষে সংক্ষিপ্ত বক্তব্যে মামদানি বলেন, ‘এই শহরের প্রতিটি টানেল ও এর ওপরে থাকা সব নিউইয়র্কবাসীকে নতুন বছরের শুভেচ্ছা। এই দায়িত্ব পাওয়া আমার জীবনের অন্যতম বড় সম্মান।’
মধ্যরাতের শপথের পর দুপুরে সিটি হল প্লাজায় আনুষ্ঠানিক অভিষেক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে প্রগতিশীল রাজনীতিক বার্নি স্যান্ডার্স ও আলেকজান্দ্রিয়া ওকাসিও-কর্টেজের উপস্থিতি মামদানির রাজনৈতিক অবস্থানকে আরও স্পষ্ট করে।
নতুন বছরের শুরুতে নিউইয়র্ক পেয়েছে এক ভিন্নধারার নেতৃত্ব। ৩৪ বছর বয়সী মামদানি নিউইয়র্কের ইতিহাসে শুধু প্রথম মুসলিম মেয়রই নন, তিনি একই সঙ্গে দক্ষিণ এশীয় বংশোদ্ভূত ও আফ্রিকায় জন্ম নেওয়া প্রথম মেয়র। উগান্ডার কাম্পালায় জন্ম নেওয়া মামদানি সাত বছর বয়সে পরিবারসহ নিউইয়র্কে আসেন। তিনি খ্যাতনামা চলচ্চিত্র নির্মাতা মীরা নায়ার ও শিক্ষাবিদ মাহমুদ মামদানির সন্তান।
ডেমোক্রেটিক সমাজতন্ত্রী হিসেবে পরিচিত মামদানি এবারের নির্বাচনে রেকর্ডসংখ্যক ভোটারের অংশগ্রহণ নিশ্চিত করেন। প্রায় ২০ লাখ ভোটারের মধ্যে তিনি অর্ধেকের বেশি ভোট পেয়ে জয়ী হন। বাড়িভাড়া স্থিতিশীল রাখা, বিনা মূল্যে বাস সার্ভিস, শিশুদের জন্য ফ্রি ডে-কেয়ার এবং জীবনযাত্রার ব্যয় কমানো—এই প্রতিশ্রুতিগুলো বিশেষ করে তরুণ ও নিম্ন-আয়ের ভোটারদের আকৃষ্ট করেছে।
ডেমোক্রেটিক সমাজতন্ত্রের ধারণা নিয়ে রিপাবলিকান শিবিরের আপত্তি রয়েছে। পাশাপাশি সাবওয়ে ব্যবস্থার সংকট, আবর্জনা ব্যবস্থাপনা, আবাসন সমস্যা এবং ফেডারেল সরকারের সঙ্গে সম্পর্ক—সব মিলিয়ে বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে নতুন মেয়রের সামনে। বিশেষ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মামদানির সম্পর্ক নজরদারিতে থাকবে। নির্বাচনী প্রচারে ট্রাম্প প্রকাশ্যেই মামদানির সমালোচনা করেছেন এবং নিউইয়র্কের ফেডারেল তহবিল কমানোর হুমকিও দিয়েছেন। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মামদানির স্বচ্ছ ভাবমূর্তি ও জনভিত্তিক সমর্থন তার সবচেয়ে বড় শক্তি।

সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV