পবিত্র কোরআন পোড়ানোর ঘোষণা দেয়া টেরি জোন্সের বৃটেন প্রবেশে নিষেধাজ্ঞা
বাংলা প্রেস, লন্ডন থেকে: গত বছর ৯/১১-এর বার্ষিকীতে যুক্তরাষ্ট্রে পবিত্র কোরআন পোড়ানোর ঘোষণা দেয়া সেই আলোচিত ও বিতর্কিত যাজক টেরি জোন্সের বৃটেনে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছে বৃটেন সরকার। দেশের জনগণের কল্যাণের কথা চিন্তা করেই এ পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানিয়েছে বৃটেনের স্বরাষ্ট্রমন্ত্রণালয়।

গত বছর উক্ত যাজকের পবিত্র কোরআন পোড়ানোর ঘোষণার সিদ্ধান্তে বিশ্বব্যাপী প্রতিবাদ বিক্ষোভ করেছে হাজার হাজার মানুষ। বৃটেনের উগ্র ডানপন্থী সংগঠন �ইংল্যান্ড ইজ অওয়ার্স� তাদের এক সভায় বক্তব্য দিতে টেরি জোন্সকে আমন্ত্রণ জানায়। বৃটেনের স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের এক মূখপাত্র জানান, সব ধরণের চরপন্থার বিরোধী তার সরকার। এ কারণেই টেরি জোনসের বৃটেন সফরের ওপর নিষেধাজ্ঞা জারি করা করা হয়েছে।তিনি বলেন, টেরি জোন্সের বিভিন্ন মন্তব্যই তার অগ্রহণযোগ্য আচরণের প্রমাণ।বৃটেনে আসতে পারা একটি সুযোগ কিন্তু এটা কারো অধিকার নয় বলে উল্লেখ করে তিনি বলেন, যার উপস্থিতি দেশের মানুষের জন্য কল্যাণকর নয়, তাকে দেশে ঢুকতে দিতে রাজি নয় সরকার।বৃটিশ সরকারের এ সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করবেন বলে জানিয়েছেন ওই যাজক। তিনি বলেন, তার সফর বৃটেনর জন্য লাভজনক হতে পারে। ইংল্যান্ডের আইন ভঙ্গ করার কোন পরিকল্পনা নেই বলে জানান তিনি। ফেব্রুয়ারিতে ইংল্যান্ড ইজ আওয়ডার্সের আমন্ত্রণে তাদের একটি অনুষ্ঠানে বক্তব্য দেয়াসহ বৃটেনে ইসলামের বিকাশ ও মসজিদ নির্মাণের বিরুদ্ধে বেশ কিছু বিক্ষোভ সমাবেশে জোন্সের যোগ দেয়ার কথা ছিল। সরকারের এ সিদ্ধান্তে তারা হতাশ বলে জানায় সংগঠনটির সভাপতি বেরি টেইলর।
- New York Attorney General James Releases Statement on Live Nation Trial
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.
- New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements
- নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল








