পরিচয় ফুটবল লীগ : ব্রঙ্কস ইউনাইটেডের জয়লাভ, আইসাব ও ব্রঙ্কস ওয়ারিয়র’র খেলা ড্র, ওজনপার্কের ওয়াকওভার
নিউইয়র্ক : বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অব আমেরিকা আয়োজিত ‘পরিচয় ফুটবল লীগ ও টুর্নামেন্ট-২০১৬’ এর অষ্টম সপ্তাহের খেলায় ২৪ জুলাই রোববার ব্রঙ্কস ইউনাইটেড জয়লাভ করেছে। অপরদিকে আইসাব ও ব্রঙ্কস ওয়ারিয়র-এর মধ্যকার খেলা ড্র হয়েছে এবং মোহামেডানের বিরুদ্ধে ওজনপার্ক এফসি ওয়াকওভার লাভ করেছে। খবর ইউএনএ’র।
সিটির এলমহার্সস্থ নিউ টাউন অ্যাথলেটিক মাঠে এদিন লীগের তিনটি খেলার মধ্যে দুটি খেলা অনুষ্ঠিত হয়। দিনের প্রথম খেলায় ব্রঙ্কস ওয়ারিয়র ও আইসাব প্রতিদ্বন্দ্বিতা করে। খেলাটি ১-১ গোলে ড্র হলে উভয় দল পয়েন্ট ভাগাভাগী করে নেয়। খেলার প্রথমার্ধের ২৫ মিনিটের সময় ব্রঙ্কস ওয়ারিয়রের পক্ষে মাহিন প্রথম গোল করে দলকে এগিয়ে নিয়ে যান (১-০)। চলতে থাকে আক্রমণ পাল্টা আক্রমণ। খেলার দ্বিতীয়ার্ধেও ব্রঙ্কস ১-০ গোলে এগিয়ে থাকলেও খেলার শেষ মূহুর্তে অর্থাৎ ৪৮ মিনিটের সময় আইসাব পেনাল্টি কিক লাভ করে। এই সুযোগে আইসাব-এর জে রহমান পেনাল্টি কিক করে গোল পরিশোধ করেন (১-১)। শেষ পর্যন্ত খেলাটি ড্র থাকে এবং উভয় দল এক পয়েন্ট করে ভাগাভাগী করে নেয়।
দিনের দ্বিতীয় খেলায় ব্রঙ্কস ইউনাইটেড সহজেই ৪-১ গোলে নিউজার্সী ইউনাইটেডকে পরাজিত করে পূর্ণ পয়েন্ট লাভ করে। খেলার প্রথমার্ধের ৭ মিনিটের সময় নিউজার্সীর শোহেব প্রথম গোল করে দলকে এগিয়ে নিয়ে যান (১-০)। এরপর খেলার ২৪ মিনিটের সময় ব্রঙ্কস ইউনাইটেডের পক্ষে জামিল গোল করে খেলায় সমতা ফিরিয়ে আনেন (১-১)। ফলে জমে উঠে খেলা। কিন্তু হঠাৎ করেই খেলায় জ্বলে উঠে ব্রঙ্কস। ফলে খেলার ৩৭ ও ৪২ মিনিটের সময় মারুফ দলের পক্ষে দুটি গোল করে এগিয়ে নিয়ে যান (৩-১)। এরপর খেলার ৪৪ মিনিটের সময় ব্রঙ্কস ইউনাইটেডের পক্ষে ফারহান আরো একটি গোল করেন (৪-১)। শেষ পর্যন্ত খেলাটিতে ব্রঙ্কস ইউনাইটেড ৪-১ গোলে জয়ী হয়ে পূর্ণ পয়েন্ট লাভ করে।
দিনের তৃতীয় খেলায় ওজনপার্ক এফসি ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের মধ্যে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও মোহামেডান মাঠে না আসায় ওজনপার্ক ওয়াকওভার লাভ করে পূর্ণ পয়েন্ট অর্জন করে।
পরবর্তী সপ্তাহের খেলা: আগামী সপ্তাহে অর্থাৎ ৩১ জুলাই একই মাঠে পরিচয় ফুটবল লীগ ও টুর্নামেন্ট-এর আরো তিনটি খেলা অনুষ্ঠিত হবে। ঐদিন ওজনপার্ক এফসি সাথে নিউজার্সী ইউনাইটেড, আইসাব-এর সাথে জ্যাকসন হাইটস স্পোর্টিং ক্লাব এবং সোনার বাংলা’র সাথে ব্রঙ্কস ওয়ারিয়র প্রতিদ্বন্দ্বিতা করবে।
- নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল








