Wednesday, 11 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

পরিবার সাথে নিয়ে লুথার কিং দিবস পালন ওবামার

অনলাইন ডেস্ক পঠিত: 173 বার

প্রকাশিত: January 21, 2014 | 5:59 PM

 

গরীবদের সেবা মনোভাব এবং অহিংসার প্রতি অনুরক্ত থাকার অঙ্গীকার নিয়ে মার্কিনীরা সোমবার পালন করেছে ‘মার্টিন লুথার কিং জুনিয়র দিবস’ হিসেবে। আততায়ীর হামলায় নিহত এই নেতাকে সম্মান জানাতে যুক্তরাষ্ট্র দিবসটি পালন করে থাকে। যুক্তরাষ্ট্রে এটি জাতীয় ছুটির দিন।

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা তার স্ত্রী ও কন্যাদের সাথে নিয়ে হাজার হাজার স্বেচ্ছাসেবীর সাথে তাল মিলিয়ে স্বেচ্ছাশ্রমে অংশ নিতে ওয়াশিংটন ডিসি সেন্ট্রাল কিচেনে যান। প্রেসিডেন্ট পরিবার সেখানে নিজ হাতে খাবার তৈরী এবং বিতরণও করেন। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনও এজাতীয় বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন। ওয়াশিংটন ডিসি, নিউইয়র্ক ছাড়াও অধিকাংশ শহরে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিনটি পালন করে মার্কিনীরা। এসবের মধ্যে ছিল রাস্তায় রাস্তায় শোভাযাত্রা, উপাসনালয়ে গণপ্রার্থনা, সমাজসেবা ইত্যাদি। মার্টিন লুথার কিংয়ের স্মরণে প্যারেডও অনুষ্ঠিত হয়। অপরদিকে, এই নোবেল বিজয়ীর স্মরণে গঠিত ‘দ্য কিং সেন্টার’ এই দিনটাকে ‘বন্দুকের গুলিবিহীন’ দিন হিসেবে পালনের আহ্বান জানায়। 
কীর্তিমান এ নেতার জন্মদিন ১৫ জানুয়ারি হলেও যুক্তরাষ্ট্রে প্রতিবছর জানুয়ারির তৃতীয় সোমবার তার জন্মদিন পালন করা হয় ‘মার্টিন লুথার কিং দিবস’ হিসেবে। এ বছর ৮৫তম জন্মদিনকে কেন্দ্র করে মার্টিন লুথার কিং জুনিয়রের জন্ম শহর আটলান্টায় তার নতুন একটি ভাস্কর্য এবং তার জীবনী নিয়ে একটি চলচ্চিত্র নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া আটলান্টায় ‘বন্দুক ফিরিয়ে নাও’ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
১৯২৯ সালের ১৫ জানুয়ারি জন্মগ্রহণ করেন মার্টিন লুথার কিং জুনিয়র। ১৯৮৬ সাল থেকে মার্কিন কংগ্রেস দিনটিকে জাতীয় ছুটির দিন হিসেবে পালন করে আসছে। ১৯৬৮ সালের এপ্রিলে ৩৯ বছর বয়সে আততায়ীর গুলিতে নিহত হন তিনি।ইত্তেফাক 

ট্যাগ:
Situs Streaming JAV