পর্নো ছবিতে অভিনয়ে ৫০ লাখ ডলারের প্রস্তাব
ইউএসএনিউজ ডেস্ক: কেট মিডলটনের ছোটবোন পিপা মিডলটন এবার ৫০ লাখ ডলার পারিশ্রমিকের বিনিময়ে একটি পর্নো চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তাব পেয়েছেন। বৃটেনের রাজপরিবারের নতুন রাজকুমারী ‘ডাচেস অব ক্যামব্রিজ’ কেট মিডলটনের বিয়ের দিন থেকেই ছোট বোন পিপা রীতিমতো সংবাদ মাধ্যমের অন্যতম প্রধান আকর্ষণে পরিণত হয়েছেন। তবে যে কারণে তিনি খবরের শিরোনামে উঠে আসছেন- তা বিব্রতকর অবস্থায় ফেলে দিয়েছে মিডলটন পরিবারকে। এদিকে একটি পার্টিতে প্রায় বিবস্ত্র অবস্থায় পিপার কিছু ছবি দেখে হুমড়ি খেয়ে পড়ে বৃটেনের পর্নো সংগঠনগুলো। তারই ধারাবাহিকতায় চলচ্চিত্র সংগঠন ‘ভিভিড এন্টারটেইনমেন্ট’-এর প্রতিষ্ঠাতা স্টিভ হিচ একটি চিঠির মাধ্যমে পর্নো চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তাবটি পাঠান তাকে। ৬ই মে ওই চিঠি পাঠানো হয়েছিল ফিলিপ্পা বা পিপা মিডলটনকে। বার্তা সংস্থা আইএএনএস এ তথ্য দিয়েছে। স্টিভেন হিচ তার পাঠানো চিঠিতে পিপার উদ্দেশে লিখেছেন, আমার জানা মতে, সমপ্রতি অনুষ্ঠিত রাজকীয় বিয়ের অন্যতম প্রধান আকর্ষণ ছিলেন আপনি। তিনি চিঠিতে আরও লিখেছেন, সৌন্দর্য ও অভিনয়ে আপনি পর্নো চলচ্চিত্রে বড় সফলতা অর্জন করবেন। এ প্রস্তাবে তিনি একটি পরিপূর্ণ দৃশ্যে অভিনয়ের আহ্বান জানিয়েছেন পিপাকে। পিপা চাইলে চলচ্চিত্রে তার সঙ্গীদেরকেও বেছে নিতে পারবেন বলে জানান হিচ। মানবজমিন
সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.
- New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements
- নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
- রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল
- নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির ইফতার মাহফিল, স্টেট এ্যাসেম্বলীর ২০ হাজার ডলার অনুদানের চেক হস্তান্তর এ্যাসেম্বলীওম্যান জেনিফার রাজকুমারের








