পাঁচ দেশ সফর করতে পারেন মার্কিন প্রেসিডেন্ট পদপ্রার্থী মিট রমনি

মার্কিন প্রেসিডেন্ট পদপ্রার্থী মিট রমনি তার নির্বাচনী প্রচারণার অংশ হিসাবে কিছু পররাষ্ট্রনীতি প্রশ্নে বিশ্বাসযোগ্যতা বাড়ানোর লক্ষ্যে তিন মহাদেশের পাঁচটি দেশ সফরের কথা ভাবছেন। গত বৃহস্পতিবার এক রিপোর্টে এ কথা বলা হয়।
ওয়াশিংটনের প্রকাশনা পলিটিকোতে বেনামা সূত্রের বরাত দিয়ে বলা হয়, রমনি ব্রিটেন, ইসরাইল, ফিলিস্তিন, জার্মানি ও পোল্যান্ড সফরের কথা ভাবছেন। এ সফরসূচির মধ্যে রয়েছে চলতি মাসের শেষ নাগাদ লন্ডন অলিম্পিকের জন্য ব্রিটেন সফর। এর পর ইসরাইল।
সেখানে তিনি ইসরাইলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাত্ করবেন। এছাড়া তার ফিলিস্তিনি নেতাদের সঙ্গেও সাক্ষাত্ করার কথা রয়েছে। এরপর রমনি জার্মানি যাবেন এবং পোল্যান্ডে একটি সমাবেশে ভাষণ দেবেন।
প্রকাশনায় বলা হয় রমনি আফগানিস্তান সফরের কথাও ভেবেছিলেন, তবে এ মুহূর্তে তা সম্ভব হচ্ছে না।
তবে রমনির সম্ভাব্য এ বিদেশ সফর সম্পর্কে প্রশ্নের ব্যাপারে তার নির্বাচনী প্রচার টিমের পক্ষ থেকে কোনো জবাব দেয়া হয়নি। পলিটিকোতে বলা হয়, রমনির এ সফরসূচি পরিবর্তন হতে পারে। তবে সূত্র জানায়, এ সপ্তাহে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।এএফপি /ইত্তেফাক
- নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল








