পাকিস্তানের পক্ষে সাফাই গাইলেন আসিফ আলী জারদারি
ইউএসএনিউজ ডেস্ক: আসিফ আলী জারদারি ওসামা বিন লাদেন প্রশ্নে পাকিস্তানের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে তার দেশের পক্ষে সাফাই গাইলেও গোয়েন্দা ব্যর্থতার ব্যাপারে সরাসরি কোন মন্তব্য করেননি। পাকিস্তানের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে দেশটি ওসামা বিন লাদেনকে খুঁজে বের করতে খুব একটা চেষ্টা চালায়নি।

জারদারি ওয়াশিংটন পোস্টে এক নিবন্ধে লিখেছেন, রোববারের অভিযানটি যৌথভাবে পরিচালিত না হলেও যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের এক দশকের সহযোগিতা ও অংশীদারিত্বের ফলশ্রুতিতে ওসামা বিন লাদেনকে হত্যা করা হয়েছে। লাদেন সভ্য সমাজের জন্য হুমকি ছিলেন। নিবন্ধটির শিরোনাম ছিল- পাকিস্তান তার দায়িত্ব পালন করেছে। এতে তিনি আরো জানান, পাকিস্তানীরা এ ব্যাপারে কিছুটা সন্তুষ্ট যে, আমরা আল কায়েদার এক বার্তা বাহককে প্রাথমিকভাবে সনাক্ত করি। মূলত এর ফলেই লাদেনকে হত্যা করা সম্ভব হলো। কিন্তু বিন লাদেন কিভাবে অ্যাবোটাবাদে পাঁচ বছর ধরে আত্মগোপন করেছিলেন এ ব্যাপারে তিনি বিস্তারিত কিছু জানাননি। অ্যাবোটাবাদ ইসলামাবাদ থেকে মাত্র কয়েক ঘন্টার পথ। জারদারি লিখেছেন, যে সব জায়গায় লাদেন থাকতে পারেন বলে আমরা অনুমান করেছিলাম তিনি তার কোনটিতেই ছিলেন না। কিন্তু এখন তিনি মারা গেছেন। এর আগে যুক্তরাষ্ট্রে নিযুক্ত পাকিস্তানের দূত হুসেইন হাক্কানী দেশটির গোয়েন্দা ব্যর্থতার ওপর পূর্ণাঙ্গ তদন্ত করার প্রতিশ্রুতি দেন। ক্ষুব্ধ মার্কিন আইনপ্রণেতারা জানতে চান কিভাবে হাজার হাজার মার্কিন নাগরিককে হত্যাকারী এক ব্যক্তি সেই দেশে লুকিয়ে থাকতে পারে যে দেশটি যুক্তরাষ্ট্রের কাছ থেকে কোটি কোটি মার্কিন ডলার সাহায্য পেয়েছে।
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল
- New York Attorney General James Releases Statement on Live Nation Trial
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








