পাকিস্তানে বন্যা, ২১০ কোটি ডলার সহায়তা দরকার : জাতিসংঘ
ইউএসএনিউজএনওয়াই ডেস্ক:
পাকিস্তানে বন্যার্তদের সহায়তা ও অবকাঠামোগত পুনর্গঠনের জন্য জাতিসংঘ বিশ্ব সম্প্রদায়ের কাছে আরও ২১০ কোটি ডলার সাহায্য চেয়েছে। জাতিসংঘের ৬৫ বছরের ইতিহাসে এ বন্যাকে সবচেয়ে ভয়ঙ্কর হিসেবে আখ্যায়িত করে বান কি মুন বলেন, জাতিসংঘ প্রতিষ্ঠার পর থেকে যত দুর্যোগ দেখা গেছে, তার মধ্যে পাকিস্তানের বর্তমান পরিস্থিতি অতীতের সব ভয়াবহতা অতিক্রম করেছে। এদিকে বন্যার্তদের জন্য ভারতের পক্ষ থেকে অতিরিক্ত ২ কোটি ডলারের সহায়তা বান কি মুনের হাতে তুলে দেওয়া হয়েছে শুক্রবার। খবর এএফপি, আলজাজিরা, জিনিউজ, ডন অনলাইনের।
পাকিস্তানের জন্য ২১০ বিলিয়ন ডলারের সহায়তা তহবিল ঘোষণার এ উদ্যোগ জাতিসংঘের ইতিহাসে সবচেয়ে বড় ত্রাণ পদক্ষেপ। হাইতির ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য জাতিসংঘ ১৫০ কোটি ডলারের তহবিল গঠনের উদ্যোগ নেয়। এর আগে বিশ্ব সম্প্রদায় বন্যার্তদের জন্য অন্তত ৫০ কোটি ডলারের ত্রাণ সহায়তা দেয়। জাতিসংঘের মহাসচিব বান কি মুন গত শুক্রবার বলেন, ‘পাকিস্তানে মানবিক বিপর্যয় ব্যাপক আকার ধারণ করেছে। সেখানে সংকট আরও বাড়ছে। অনেক স্থানে এখনও বন্যার পানি রয়ে গেছে।’
এদিকে শুক্রবার জাতিসংঘে নিযুক্ত ভারতের স্থায়ী প্রতিনিধি হারদিপ সিং পুরি দেশের পক্ষ থেকে পাকিস্তানের বন্যাকবলিতদের জন্য ২ কোটি ডলারের চেক বান কি মুনের হাতে তুলে দিয়েছেন। এ সময় জাতিসংঘে নিযুক্ত পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি আবদুল্লাহ হোসাইন হারুন উপস্থিত ছিলেন। এর আগে ভারত ৫০ লাখ ডলারের সহায়তা দেয়।

সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.
- New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements
- নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
- রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল
- নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির ইফতার মাহফিল, স্টেট এ্যাসেম্বলীর ২০ হাজার ডলার অনুদানের চেক হস্তান্তর এ্যাসেম্বলীওম্যান জেনিফার রাজকুমারের