Saturday, 7 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির ইফতার মাহফিল, স্টেট এ্যাসেম্বলীর ২০ হাজার ডলার অনুদানের চেক হস্তান্তর এ্যাসেম্বলীওম্যান জেনিফার রাজকুমারের বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নিউইয়র্ক স্টেট কমান্ড ও সিনিয়র সিটিজেন ফোরাম অব বাংলাদেশী কমিউনিটি’র ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশ কনস্যুলেটে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন
সব ক্যাটাগরি

পাকিস্তান এখন বাংলাদেশ হতে চায় : কানেকটিকাট আওয়ামীলীগের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উৎসবে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেছা ইন্দিরা (ভিডিও সহ)

অনলাইন ডেস্ক পঠিত: 113 বার

প্রকাশিত: April 2, 2022 | 2:10 AM

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্ক সফররত মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেছা ইন্দিরা এমপি বলেছেন, অপ্রতিরুদ্ধ গতিতে এগিয়ে যাওয়া বাংলাদেশ এখন বিশ্বে উন্নয়নের রোল মডেল। এই অভূতপূর্ব অগ্রগতি ও অসামান্য সাফল্যের কারণে ৭১ এর পরাজিত পাকিস্তান এখন বাংলাদেশ হতে চায়। তিনি পাকিস্তানসহ প্রতিবেশী দেশসমূহের সাথে বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রার তুলনামূলক তথ্য তুলে ধরে বলেন, বাংলাদেশের এই সাফল্যের পিছনে রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী পরিকল্পনা গ্রহণ ও তার বাস্তবায়ন। গত ৩০ মার্চ বুধবার কানেকটিকাট স্টেট আওয়ামীলীগের উদ্যোগে স্থানীয় বিজপোর্টের একটি সুপরিসর হলে বাংলাদেশের মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন। খবর ইউএসএনিউজঅনলাইন.কম’র।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ সভাপতি ড. সিদ্দিকুর রহমান। কানেকটিকাট স্টেট আওয়ামী লীগের সভাপতি জেহাদুল হক জেহাদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হূমায়ুন আহমেদ চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ, সংগঠনিক সম্পাদক দেওয়ান মহিউদ্দিন ও আব্দুল হাসিব মামুন, প্রচার সম্পাদক হাজী এনাম দুলাল মিয়া, কানেকটিকাট স্টেট আওয়ামী লীগের উপদেষ্টা জুনেদ এ খান, নাজিম উদ্দিন ও আতাউর রহমান চৌধুরী, বাংলাদেশী আমেরিকান এসোসিয়েশন অব কানেকটিকাট-বাক এর সভাপতি নুরুল আলম, নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগের সহ সভাপতি শেখ আতিক, পেনন্সিলভেনিয়া স্টেট আওয়ামী লীগ সহ সভাপতি জনি সিকদার, বদরুল আহসান চৌধুরী, আব্দুল মোমিত মামুন, আব্দুল জলিল জায়গীরদার, সিরাজুল ইসলাম ও মোয়াজ্জেম হোসেন বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুর রহমান আরিফ, সাংগঠনিক সম্পাদক মোঃ সাঈদ হোসেন, মোহাম্মদ হোসেন স্বপন, ইব্রাহীম সাঈদ ও কাজি আরিফুর রহমান নাঈম প্রমুখ।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র যুবলীগ নেতা সেবুল মিয়া, শাহ মো: সেলিম, বাংলাদেশী আমেরিকান এসোসিয়েশন অব কানেকটিকাট-বাক এর হুসেইন চৌধুরী, ভূট্র, কানেকটিকাট স্টেট আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এমএ আজিজ, কৃষি বিষয়ক সম্পাদক মোহাম্মদ শহীদ চৌধুরী, উপ মহিলা সম্পাদিকা রুমানা আক্তার শিলু, যুব ও ক্রীড়া সম্পাদক শওকত চৌধুরী, অর্থ সম্পাদক আবুল কালাম, প্রবাসী কল্যাণ সম্পাদক ফকির আহমদ সিদ্দিকী, সদস্য জাসেদুল আলম জাহিদ, আলমগীর হোসেন, আরিফ জুবায়ের, একেএম মেজবাহ, এবি সিদ্দিক, রুপা আলমগীর প্রমুখ।
কানেকটিকাট স্টেট আওয়ামী লীগ ও কানেকটিকাট মহিলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ প্রতিমন্ত্রী ফজিলাতুন নেছা ইন্দিরাকে ফুল দিয়ে বরণ করে নেন। এছাড়াও প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান বাকের সভাপতি নুরুল আলম, সাধারণ সম্পাদক হূমায়ুন আহমেদ চৌধুরী, কর্মকর্তা তারেক চৌধুরী ফরিদ, আবুল কালাম আজাদ, হাবিবুর রহমান, মোয়াজ্জেম হোসেন বাবুল, এবিএস সিদ্দিক, মাহফুজ রহমান, সিরাজ চৌধুরী, জাসেদুল আলম, ইব্রাহীম সাঈদ প্রমুখ। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে সকল অতিথিকে উত্তরীয় পরিয়ে দেন আওয়ামী লীগ নেতৃবৃন্দ।
প্রতিমন্ত্রী ফজিলাতুন নেছা ইন্দিরা মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট তুলে ধরে বলেন, বাঙালি জাতির মুক্তি সংগ্রামের মহানায়ক, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উদাত্ত আহ্বানে সাড়া দিয়ে বাঙালি জাতি মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। ত্রিশ লাখ শহীদ আর দু’লাখ নির্যাতিত মা-বোনের সর্বোচ্চ ত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। তিনি এসময় বাংলাদেশের মাথাপিছু আয়, জিডিপি’র উর্দ্ধমূখী প্রবৃদ্ধি, দারিদ্র্য বিমোচন, গড় আয়ু বৃদ্ধিসহ বিভিন্ন উন্নয়ন সূচক তুলে ধরেন।
প্রতিমন্ত্রী দেশগঠনে প্রবাসীদের অবদানের স্বীকৃতি জানিয়ে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে প্রবাস থেকে আরও অবদান রাখার আহ্বান জানান।
আলোচনা সভার পর উপস্থিত সবাইকে নৈশভোজে আপ্যায়িত করা হয়। অনুষ্ঠান সফল করার জন্য কানেকটিকাট স্টেট আওয়ামীলীগের পক্ষ থেকে সভাপতি জেহাদুল হক জেহাদ এবং সাধারণ সম্পাদক হূমায়ুন আহমেদ চৌধুরী উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান।

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV