Tuesday, 10 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

পাকিস্তান থেকে সিআইএ প্রত্যাহারের পরিকল্পনা নেই: যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক পঠিত: 126 বার

প্রকাশিত: May 10, 2011 | 10:25 PM

ইউএসএনিউজ ডেস্ক: পাকিস্তানের সংবাদ মাধ্যমে যুক্তরাষ্ট্রের শীর্ষ গোয়েন্দার পরিচয় প্রকাশিত হবার পরেও ইসলামাবাদ থেকে তাকে প্রত্যাহার করে নেয়ার কোন পরিকল্পনা সিআইএ’র নেই। যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা  সোমবার এ তথ্য জানিয়েছেন। গত সপ্তাহে একতরফা মার্কিন অভিযানে আল-কায়েদা নেতা ওসামা বিন লাদেন নিহত হবার পর ইসলামাবাদ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘একাত্মবাদী’র অভিযোগ তুলেছে। এমতাবস্থায় ওই গোয়েন্দার পরিচয় ফাঁস হয়ে যাওয়ায় দু’দেশের মধ্যে টানটান উত্তেজনা বিরাজ করছে। এর প্রেক্ষিতে নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা এএফপিকে বলেছেন পাকিস্তান থেকে সিআইএ’র চিফ অব স্টেশনকে সরিয়ে নেয়ার কোন পরিকল্পনাই বর্তমানে নেই। পাকিস্তানের দি নেশন পত্রিকা ওই গোয়েন্দা কর্মকর্তার নাম প্রকাশ করেছিলো। নিউ ইয়র্ক টাইমস বলেছে, অজ্ঞাত সূত্রের বরাদ দিয়ে সংবাদটি ছাপা হয়েছে বলে এতে হয়তো ওই কর্মকর্তার নামের বানান ভুল লেখা হয়েছে। মার্কিন কর্মকর্তারা নিউ ইয়র্ক টাইমসকে বলেছেন, লাদেন মৃত্যু পরবর্তী সময়ে মার্কিন গোয়েন্দা সংস্থার কাজে ব্যাঘাত ঘটানোর লক্ষ্যেই ওই গোয়েন্দা কর্মকর্তার নাম প্রকাশ করা হয়েছে। তবে পাকিস্তানের নিরাপত্তা কর্মকর্তারা এর পেছনে গোয়েন্দা বিভাগের থাকার কথা অস্বীকার করে বলেছেন মার্কিন গোয়েন্দা কর্মকর্তার নামের বানান সঠিকভাবে ছাপানো হয়নি। তিনি বলেছেন, আমাদের পক্ষ থেকে ওই নাম প্রকাশ করা হলে সঠিক নামই প্রকাশ করতাম, ভুল নাম প্রকাশের তো প্রশ্নই ওঠে না।

ট্যাগ:
Situs Streaming JAV